চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে প্রতি ৩ জনে ১ জন লিভার রোগী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০১৮
স্বাস্থ্য
A A
লিভার রোগ

বাংলাদেশে প্রতি ৩ জনের মধ্যে ১ জন লিভার রোগে আক্রান্ত বলে জানিয়েছে লিভার রোগ নিয়ে কাজ করা সংগঠন হেপাটোলোজি সোসাইটি।

সংগঠনটি বলছে, এই রোগ নির্মূলে লিভার বিশেষজ্ঞ ডাক্তার বাড়ানোর পাশাপাশি একটি আলাদা লিভার প্রতিষ্ঠান স্থাপন জরুরি।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লিভার রোগ বিষয়ে সচেতনতা, নিরাময় ও করণীয় বিষয়ে ৫ম আন্তর্জাতিক লিভার সম্মেলনের আয়োজন করা হয়।

এ নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. শাহিনুল আলম।

সম্মেলনে বলা হয়, সংগঠনটির এক গবেষণায় দেখা গেছে, উন্নত বিশ্বের মতো বাংলাদেশে মানুষের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে লিভার রোগের প্রাদুর্ভাবেরও বিবর্তন হচ্ছে। এখন লিভার সংক্রান্ত সংক্রামক ব্যাধির প্রবণতা থেকে অসংক্রামক ব্যাধির উচ্চ প্রাদুর্ভাবে বিবর্তিত হচ্ছে।লিভার রোগ

বাংলাদেশে এক কোটি ক্রনিক হেপাটাইটিস এবং সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। অর্থাৎ প্রতি ৩ জনের মধ্যে ১ জন কোনো না কোনোভাবে লিভার রোগে আক্রান্ত। দিন দিন এর প্রভাব বাড়লেও দেশে লিভার বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা ১শ জনেরও কম। প্রতি ২০ লাখ মানুষের জন্য ডাক্তার রয়েছেন মাত্র ১ জন। এই সংখ্যা কমপক্ষে ১ হাজারে উন্নীত করতে হবে। সেজন্য আলাদা লিভার ইনস্টিটিউট করা খুবই জরুরি। এছাড়া লিভার ট্রান্সপ্লান্টেশন করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নিতে হবে।

Reneta

লিভার বা জন্ডিস রোগ বিষয়ে বলা হয়, গ্রামের মানুষ টিউবওয়েলের পানি পান করে। কিন্তু শহরে ওয়াসার সরবরাহ করা পানি পান করা হয়। ফলে গ্রামের তুলনায় শহরে এই রোগ বেশি দেখা দেয়। কারণ এটি পানিবাহিত রোগ।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক ব্রি. (অবঃ) আব্দুল মালেক বলেন, লিভার রোগ এমন একটি ভয়ানক রোগ। শুধু রোগীই নয়, অনেক ডাক্তারও পুরোপুরি জানেন না কিভাবে এর চিকিৎসা করতে হবে।

তিনি বলেন, এই রোগ থেকে মুক্ত থাকতে সারাদেশে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এই জন্য আলাদা গবেষণা প্রতিষ্ঠান করা দরকার।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, জাপান, মিসর ও ভারতের কয়েকজন লিভার বিশেষজ্ঞ।

সংগঠনের সভাপতি অধ্যাপক মবিন খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলামসহ অন্যরা।

দিনব্যাপী সম্মেলনে হেপাটাইটিস-বি ভাইরাস নির্মূল, হেপাটাইটিস সি ভাইরাস নিরাময়, ফ্যাটি লিভার প্রতিরোধ, শিশু ও গর্ভবতী মায়েদের লিভার রোগের চিকিত্সা সম্পর্কে শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞরা আলোচনা করবেন বলে জানানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থআক্রান্তমানুষলিভার রোগসেমি লিডহেপাটোলোজি সোসাইটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT