বাংলাদেশে অভ্যন্তরীণ কিংবা আঞ্চলিক কোনো জঙ্গিগোষ্ঠির ঠাঁই হবে না বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। অবৈধ অস্ত্র পাচার ও বাণিজ্য প্রতিরোধে দুই দিনের কর্মশালার উদ্বোধনী আয়োজনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মন্ত্রী বলেন, জঙ্গি কিংবা প্রতিবেশি দেশের বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য ছিলো বাংলাদেশে নিরাপদে ঘাঁটি গাড়ার। তাতেই জেএমবির উত্থান। কিন্তু বর্তমান সরকার তা হতে দেয়নি।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ হিসেবে অবৈধ অস্ত্র বন্ধ চুক্তিতে সই করে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছে। অথচ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়েও বড় তিন দেশ ওই চুক্তিতে সই করেনি।







