চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে এসেই রিপোর্ট দেবেন হাথুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
চন্ডিকা হাথুুুরুসিংহে (ফাইল ফটো)

চন্ডিকা হাথুুুরুসিংহে (ফাইল ফটো)

বিসিবির সঙ্গে চণ্ডিকা হাথুরুসিংহের সম্পর্ক কাগজে-কলমে শেষ হয়ে যাচ্ছে বিপিএলের পরই। ওই সময় বাংলাদেশে এসে আনুষ্ঠানিক বিদায় বলবেন হেড কোচের পদ ছাড়তে পদত্যাগপত্র দিয়ে রাখা এই লঙ্কান। সেইসঙ্গে সাউথ আফ্রিকা সিরিজের আদ্যোপান্ত জানিয়ে রিপোর্টও দেবেন শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হওয়া অপেক্ষায় থাকা হাথুরু।

মঙ্গলবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন হাথুরুকে নিয়ে সবশেষ আপডেট, ‘গণমাধ্যমে এসেছে হাথুরুসিংহের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, বিষয়টা তা নয়। সে পদত্যাগ করার পর বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে। তার যে পরিকল্পনা ছিল তাতে বিপিএল শেষ হলেই ট্রেনিং প্রোগ্রামগুলো শুরু করার কথা। আমাদের ট্রেনিং প্রোগ্রাম সেভাবেই আছে। আশা করছি হাথুরুসিংহে ওই সময়ে বাংলাদেশে এসেই সাউথ আফ্রিকা সফরের রিপোর্ট দেবেন এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।’

হাথুরুসিংহে বিসিবির কাছে পদত্যাগপত্র মেইল করেন গত ১৫ অক্টোবর। প্রোটিয়া সিরিজ তখন চলছে। নিজামউদ্দিন চৌধুরী জানালেন সেসময় থেকেই নতুন কোচ খুঁজতে শুরু করেছে বিসিবি, ‘আমরা যখন বুঝতে পেরেছি হাথুরুসিংহে চালিয়ে যাবেন না, তখন থেকেই বিভিন্ন বোর্ড বা বিভিন্ন দেশের কোচদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যার মধ্যে কাউকে যেকোনো সময় পাওয়া সম্ভব, কেউ হয়ত একটা নির্দিষ্ট সময় পর সময় দিতে পারবেন বলে জানাচ্ছেন। আমরা চেষ্টা করছি শ্রীলঙ্কা সিরিজের আগেই জাতীয় দলকে নতুন কোচ দেয়ার। হাই-প্রোফাইল কোচ আনার ব্যাপারে পরিকল্পনা রয়েছে। ক্রিকেট বিশ্বে হাই-প্রোফাইল কোচরা ফ্রি থাকেন না। অনেকেই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। তাদের মধ্যে থেকেও আমরা চেষ্টা করছি।’

টাইগারদের কোচ হিসেবে কাজ শুরুর আগে অত বড় নাম ছিলেন না হাথুরু। কিন্তু কোচিং প্রোফাইল ভারী ছিল। কোচিং করাতেন বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সে। তারও আগে বিভিন্ন জায়গায় কাজের সুবাদে পেশাদার কোচের ট্যাগ লাগে তার নামের সঙ্গে। বিসিবির এবারও হাথুরুর মত কোচিং প্রোফাইল সমৃদ্ধ কারও দিকে চোখ রাখছে।

‘হাই-প্রোফাইল কোচ মানে আমরা সবকিছু মিলে দেখতে চাচ্ছি। যেহেতু হাথুরুসিংহের মত কোচের সাথে কাজের অভিজ্ঞতা হল। তার কাজে একটা বৈচিত্র্য মিলেছে। কাজের পদ্ধতি, টেকনিক এসবদিকে। সামনেও ওরকম কাউকেই আমরা হাই-প্রোফাইল হিসেবে বিবেচনা করব। সেটা হতে পারে আরও বড় কোন নামও। যদিও বড় নামের চেয়ে কাজের প্রোফাইলের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। নতুন যিনি আসবেন, তার কোচিং ক্যারিয়ারের প্রতিই আমাদের আগ্রহটা বেশি।’

জিম্বাবুয়ের একটি নিউজ পোর্টালের প্রতিবেদনে ছাপা হয়েছে দেশটির সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বিসিবি। ফ্লাওয়ার সেটি নাকচও করে দিয়েছেন। বিষয়টি প্রসঙ্গেও বললেন নিজামউদ্দিন, ‘ইতিবাচক-নেতিবাচক বিষয় না। বিশ্বে হাই-প্রোফাইল কোচ যারা আছেন, তারা সবাই কোন না কোন দলের সাথে সম্পৃক্ত। অ্যান্ডি ফ্লাওয়ারকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেইনি। তবে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কোচ হিসেবে তাকে নিয়ে ভাবনা-চিন্তা করাটা কিন্তু প্রস্তাব না।’

Jui  Banner Campaign
ট্যাগ: চন্ডিকা হাথুরুসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT