স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা দেশের সকল শিশুকে ভ্যাকসিন দিয়েছি।
তিনি বলেন: এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্ন্তজাতিকভাবে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।
রোববার টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের নবনির্মিত ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এসময় তিনি বলেন: দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকসহ জনবলের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।








