চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ন ২৮, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

রানপ্রসবা মাঠে চূড়া ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে কিউইদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড লেখা হল সেডন পার্কে। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে তারা দিয়েছে ২১১ রানের বিশাল লক্ষ্য।

হ্যামিল্টনে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে তুলেছে ২১০ রান। ডেভন কনওয়ে ৫২ বলে ৯২ ও গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

অভিষিক্ত উইল ইয়ং ফিফটি তুলে (৫৩) মেহেদী হাসানের শিকার হন। ইয়ং ও কনওয়ে তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় পুঁজি।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০৪ রান। ২০১৩ সালে মিরপুরে দুইশ পেরিয়েছিল তারা। জবাবে বাংলাদেশ তুলেছিল ১৮৯ রান।

নিজেদের মাটিতে অবশ্য নিউজিল্যান্ডের দুইশ পেরোনো পুঁজি আজই প্রথম। আর কিউইদের দেশে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১৬৭ রানের। সেই দলের সামনেই এখন ২১১ রানের পাহাড়।

আন্তর্জাতিক অভিষেকে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দারুণ বোলিং করলেও উল্টো রথে হেঁটেছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

Reneta

নতুন বলে শুরুটা করেছিলেন নাসুম। প্রথম ওভারেই নিউজিল্যান্ডের অভিষিক্ত ফিন অ্যালেনকে শূন্য রানে বোল্ড করে এনে দেন ব্রেক থ্রু। ওই ওভারে কিউইরা তুলতে পারে মাত্র ১ রান।

পরে আরেক ওপেনার মার্টিন গাপটিলকেও ফেরান নাসুম। কঠিন কন্ডিশনে শুরুর দুই উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার এ স্পিনারই। ৩ ওভারে দেন মাত্র ২০ রান। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট তার।

বিপরীত চিত্র শরিফুলের বেলায়। হ্যামিল্টনে টি-টুয়েন্টি অভিষেকে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিতে পারেননি এ পেসার। ৪ ওভারে দেন ৫০ রান।

১১.৪ ওভারে (৭০ বল) নিউজিল্যান্ড তোলে ১০০ রান। পরের ১১০ রান তারা যোগ করেন মাত্র ৫০ বলে।

Jui  Banner Campaign
ট্যাগ: নাসুমশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT