চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে বিশ্রামে কোহলি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর বাংলাদেশের বিপক্ষেও টি-টুয়েন্টিতে বিশ্রাম নিতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। এমনই দাবি মুম্বাই মিররের এক প্রতিবেদনে। তাতে টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজে আবারও নেতৃত্বে দেখা যাবে রোহিত শর্মাকে।

২৪ অক্টোরব বিসিসিআই’র বৈঠকে কোহলির প্রসঙ্গ উঠতে পারে বলে জানাচ্ছে মিরর। ওই বৈঠক শেষেই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করা হবে।

গত অক্টোবর থেকে এই অক্টোরব, ১২ মাসে ভারত ১০ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ১৬টি টি-টুয়েন্টি খেলেছে। এরমধ্যে টেস্টের সবকটি এবং ২৮ ওয়ানডের সঙ্গে ১০টি টি-টুয়েন্টি খেলেছেন কোহলি। মিস করা দুটি ওয়ানডে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে।

ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি মিস করেছেন কোহলি। সবমিলিয়ে ৫৬ ম্যাচের মধ্যে ৪৮টিতে খেলেছেন। সেইসঙ্গে আইপিএলের পুরো মৌসুম ছিলই। যে কারণে অনেকটা ক্লান্ত কোহলি। তাই বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে তাকে।

মিররের খবর অনুযায়ী, বাংলাদেশ সিরিজের জন্য দল নির্বাচনের আগেই কোহলিকে বিশ্রামের বিষয়ে সম্মত নির্বাচকমণ্ডলীর সদস্যরা। মেন ইন ব্লু-র ক্রিকেট ক্যালেন্ডারে টানা সিরিজের কারণেই অধিনায়ককে বিশ্রামের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

৩ নভেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টি সিরিজ। এরপর ৭ ও ১০ নভেম্বর বাকি দুই ম্যাচ। পরে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Reneta

টি-টুয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হলেও টেস্টে খেলবেন কোহলি। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গুরুত্ব বিবেচনা করে তাই সাদা পোশাকে নিয়মিত অধিনায়ককে ছাড়া নামতে রাজি নয় ভারত।

কোহলির উপর থেকে চাপ কমাতেই তাকে বিশ্রাম দিতে চান নির্বাচকরা। কারণ বাংলাদেশ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবেন বিরাট-রোহিতরা। এরপর ২০২০’র শুরুতে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। এই লম্বা সূচি এবং বিদেশের মাটিতে তরতাজা কোহলিকে চায় বিসিসিআই।

মিরর বলছে, কোহলি বিশ্রামে গেলে বাংলাদেশ সিরিজে সাঞ্জু স্যামসনের দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। সুযোগ পেতে পারেন সুভমন গিল ও শিভাম দুবে। এই তিনজনের বাইরে টি-টুয়েন্টি দলে ঢুকতে পারেন কে গৌতমও।

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিবাংলাদেশ -ভারত সিরিজবিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT