চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাছে ‘ভালো’ খেলা মানে ‘লড়াই করে হার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

জয় কিংবা ড্র- শক্তিশালী প্রতিপক্ষের সাথে যে কঠিন এক ব্যাপার, গত কয়েকদিনে সেটি কয়েকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম ও কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তি। বুধবার ভারত হকি দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগেদিনও তাদের গলায় একই সুর। থাকল লড়াইয়ের প্রতিশ্রুতিও।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির রোমাঞ্চ মাঠে গড়িয়ে গেছে। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে যখন মাঠে লড়ছে ভারত ও সাউথ কোরিয়া, তার কিছুসময় আগেই সংবাদ সম্মেলনে আশা-নিরাশার কথা বলে যান স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক এবং কোচ।

অধিনায়ক আশরাফুলের মতে, দলের প্রস্তুতি ভালো হয়েছে। কোচ যে টেকনিক শিখিয়েছেন, সেভাবে খেলতে পারলে ভালো খেলবে বাংলাদেশ।

সেই ভালো খেলাটা কীরকম? দলনেতার উত্তরে পরিষ্কার হল ‘ভালো’ খেলা মানে ‘লড়াই করে হার’। ‘২-১ কিংবা ৩-১ গোলে হারাকেই লড়াই বলছি।’ যোগ করেন আশরাফুল।

বিজয় দিবসের আগেরদিন ভারতের বিপক্ষে খেলা। ম্যাচটি জিতে দেশের সবাইকে উৎসবে মাতার উপলক্ষ এনে দেয়া সম্ভব কিনা, এমন প্রশ্নে আশরাফুল বাস্তবতার মাটিতেই পা রাখলেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। র‍্যাঙ্কিংয়ে তারা অনেক এগিয়ে। অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। জেতা সম্ভব মনে হচ্ছে না।’

এর মানে এই নয় ভারতের বিপক্ষে এত সহজে হাল ছেড়ে দেবে বাংলাদেশ। সেটিও মনে করিয়ে দিলেন আশরাফুল, ‘তারা ভালো দল। তার মানে এই না সহজেই পার পাবে। আমরা আজকের ম্যাচে তাদের ফুটেজ দেখব।’

Reneta

অধিনায়ক আত্মবিশ্বাসী নন, কোচ কী ভাবছেন? শিষ্যদের কাছে কেমন প্রত্যাশা গোবিনাথের, ‘সবাই আমাদের চেয়ে অনেক এগিয়ে। বিশ্বাস করি নিজেদের শতভাগ দিয়ে ছেলেরা লড়াই করবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আশরাফুল ইসলামগোবিনাথগোবিনাথ কৃষ্ণমূর্তিবাংলাদেশ জাতীয় হকি দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর হজ অনিশ্চিত

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কাকে ভোট দিবেন ওমর সানী, জানিয়ে ফেসবুকে পোস্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উপদেষ্টা হিসেবে নিজেকে ৭০ প্লাস মার্কস দিয়ে যাবো: অর্থ উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT