চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অগ্রযাত্রায় হেলিকপ্টার এখন জরুরি বাহন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ন ১৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ওয়ার্ল্ড হেলিকপ্টার ডে-হেলিকপ্টারের ভূমিকা

শুধু বিলাস ভ্রমণেই নয়, মানবকল্যাণে হেলিকপ্টারের ভূমিকা তুলে ধরতে বিশ্বের অন্যান্য দেশের মতো ১৮ আগস্ট বাংলাদেশেও ‘ওয়ার্ল্ড হেলিকপ্টার ডে’ পালন হচ্ছে।

প্রত্যন্ত অঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং শিল্পপণ্যের বিদেশি ক্রেতাদের সন্তুষ্টির জন্য অনেকেই বেসরকারি হেলিকপ্টার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিচ্ছেন। উদ্যোক্তরা বলছেন, বাংলাদেশের অগ্রযাত্রায় হেলিকপ্টার এখন জরুরি বাহন হয়ে উঠছে।

মুক্তিযুদ্ধে একটি অ্যালুয়েট থ্রি হেলিকপ্টার দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর প্রথম আক্রমণ চালিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকরা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে রাশিয়া থেকে এক স্কোয়াড্রন হেলিকপ্টার নিয়ে আসা হয়।

চাহিদার সাথে তাল মিলিয়ে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং পুলিশে নতুন নতুন হেলিকপ্টার যোগ হয়। দেশের যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করতে ২০০০ সাল থেকে বেসরকারি খাতে বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সেবা চালু হয় বলে জানিয়েছেন আরঅ্যান্ডআর এভিয়েশন’র উপদেষ্টা গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম আবু জাফর।

এরপর একে একে নতুন চ্যালেঞ্জ নিয়ে ইমপ্রেস এভিয়েশন, স্কয়ার এয়ার লিমিটেড, মেঘনা এভিয়েশন এবং আরঅ্যান্ডআর এভিয়েশনসহ ১০টি কোম্পানি বাণিজ্যিকভাবে হেলিকপ্টার ব্যবসা শুরু করে।

শুধু বিদেশি ক্রেতাদের যাতায়াতের কাজে নয় বরং জরুরি অবস্থায় দ্রুত উন্নত চিকিৎসা পেতে বেশি হেলিকপ্টার ব্যবহার হচ্ছে বলে জানান মেঘনা এভিয়েশন লিমিটেডের ক্যাপ্টেন উইং কমান্ডার (অব.) মোহাম্মদ দীন ইসলাম।

Reneta

হেলিকপ্টার সেবার সঙ্গে জড়িতরা বলছেন, আমদানি নীতিমালা উদার করার পাশাপাশি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাস্তবধর্মী নীতিমালা গ্রহণ করলে এ খাত কর্মসংস্থানের বড় সুযোগ সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Jui  Banner Campaign
ট্যাগ: হেলিকপ্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT