চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশেও করোনা ভাইরাস, আক্রান্ত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ন ০৮, মার্চ ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস শনাক্তকারী পরীক্ষা ভুল

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে বাংলাদেশও এই ভাইরাসের শিকার হয়েছে। প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১ জন নারী ও ২ জন পুরুষ। তিনজনই বাংলাদেশি নাগরিক। সম্প্রতি তাদের মধ্যে দুইজন ইতালি ভ্রমণ করেছিলেন। এবং তারা বাংলাদেশে ফেরত এসে নিজেদের বাড়িতে থাকার পর আরও একজন করোনাতে আক্রান্ত হন। আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

তবে আইইডিসিআর বলছে, করোনা প্রতিরোধে সার্বিক প্রস্তুতি নেয়া আছে। ২১ জানুয়ারী থেকে বিমানবন্দর, সমুদ্র বন্দর ও সীমান্ত এলাকাসমুহে স্ক্রিনিং করা হচ্ছে। এরই মধ্যে ৪ লক্ষ ৯৪ হাজারর ৭০৫ জনকে স্ক্রিনিং করা হয়েছে। বেসরকারি হাসপাতালে আইসোলেশন নিশ্চিত করতে হবে।

যদিও দ্রুত করোনা ছড়িয়ে পরবে এমন আশঙ্কা করছে না আইইডিসিআর।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, করোনা প্রতিরোধে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সচেতন থাকতে হবে। এবং কারো মাঝে লক্ষণ উপসর্গ থাকলে আইইডিসিআরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Reneta

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেছেন, তিনজন শনাক্ত হয়েছে বলে তাতে করে সারা বাংলাদেশে ছড়িয়ে পরার পরিস্থিতি তৈরি হয়নি। স্কুল কলেজ বন্ধেরও পরিস্থিতি হয়নি।

অবশ্য জনসমাবেশ এড়িয়ে চলে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইইডিসিআরকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT