চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি দর্শকদের জন্য খবরটি গৌরবের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৮
বিনোদন
A A

প্রতি সপ্তাহেই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চলে হলিউডের নিত্য নতুন সিনেমা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হোটেল ট্রানসিলভেনিয়া থ্রি: সামার ভ্যাকেশন’। কিন্তু এই ছবিটির সাথে রয়েছে বাংলাদেশের যোগসূত্র!

কীভাবে? বলছি, সনি পিকচার্স অ্যানিমেশন নির্মিত ‘হোটেল ট্রানসিলভেনিয়া থ্রি: সামার ভ্যাকেশন’ এই থ্রিডি সিনেমাটির পরিচালনার দায়িত্বে আছেন গেনডি টারটাকোভস্কি। বাংলাদেশের দর্শকদের জন্য আনন্দের এবং গৌরবের বিষয় হলো, ছবিটি নির্মাণের বিশেষ ভূমিকায় রয়েছেন বাংলাদেশি তরুণ ওয়াহিদ ইবনে রেজা। এই ছবির কারিগরি দলে তিনি কাজ করেছেন অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার হিসেবে!

এর আগে ওয়াহিদ ইবনে রেজা ভিজ্যুয়াল ইফেক্টস কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’সহ আরও অনেক জনপ্রিয় হলিউডের ছবিতে।

ভয়ঙ্কর (আসলে মজার) এক ড্রাকুলার মেয়ে ম্যাভিস, সে কিনা বিয়ে করেছে জনি নামের একটা বোকাসোকা ছেলেকে। ম্যাভিস আর জনির কোলজুড়ে এসেছে একটা ছোট্ট বাবু। মানুষ আর দৈত্য মিলেমিশে সে এক অদ্ভুত পরিবার! হোটেল ট্রানসিলভেনিয়ার আগের দুটো পর্ব যারা দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন, মজার সব কাণ্ডকীর্তি দেখা যায় এ ছবির একেকটা পর্বে। ২০ জুলাই থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছে ছবিটি।

এদিকে ‘হোটেল ট্রানসিলভেনিয়া থ্রি: সামার ভ্যাকেশন’ ছবির অন্যতম একটি অ্যানিমেটেড চরিত্রে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। গত ৩০ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ‘হোটেল ট্রানসিলভেনিয়া থ্রি: সামার ভ্যাকেশন’-এর উদ্বোধনী প্রদর্শনী। প্রদর্শনীতে এসে অভিবাসী সংকট নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করে আলোচিত হন তিনি।

সিরিজের আগের দুটি ছবির সাফল্যের পথ ধরে এ ছবিটিও দর্শক মন জয় করে আশানুরূপ ফল ঘরে তুলবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াহিদ ইবনে রেজাড্রাকুলাবসুন্ধরালিড বিনোদনসিনেপ্লেক্সে
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম কর্মদিবসেই ব্যস্ততম সময় পার করছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT