চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশসহ ৭ দেশ থেকে কুয়েতে প্রবেশ নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ০১, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কুয়েত

বাংলাদেশসহ ৭টি দেশ থেকে সরাসরি কুয়েতে প্রবেশ নিষিদ্ধ করেছে কুয়েতের বিমান চলাচল কর্তৃপক্ষ। অন্য ছয়টি দেশ হলো ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপাইন, ইরান এবং নেপাল।

এসব দেশে যারাই গত ১৪ দিন অতিবাহিত করেছে, তাদের কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে এসব দেশের নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা নয় বলে জানিয়েছে সেখানকার স্থানীয় গণমাধ্যম।

এসব দেশের নাগরিকরা যদি প্রবেশাধিকার রয়েছে এমন অন্য কোনো দেশ থেকে কুয়েতে প্রবেশ করতে চায় তাহলে তারা নির্দিষ্ট নিয়মাবলী মেনে কুয়েতে প্রবেশ করতে পারবে।

তার মানে দাঁড়ায় নিষিদ্ধ হওয়া দেশগুলোর নাগরিকরা যদি অন্য দেশে ভ্রমণ করতে পারে এবং ১৪ দিন অতিবাহিত করে এবং যদি তাদের কাছে পিসিআর সার্টিফিকেট থাকে যে তারা করোনাভাইরাস নেগেটিভ এবং নির্ধারিত স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করেছে তাহলে তারা কুয়েতে প্রবেশ করতে পারবে।

উদাহরণ স্বরূপ, কোনও ভারতীয় নাগরিক, যিনি গত ১৪ দিন ধরে ভারতে নেই, তিনি কোনও সমস্যা ছাড়াই কুয়েতে প্রবেশ করতে পারবেন।

নির্দিষ্ট কিছু দেশের বসিন্দাদের প্রবেশ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জারির পরে, বিমান সংস্থাগুলিকে তাদের পরিকল্পিত বিমানগুলির ফ্লাইট পুনরায় নির্ধারণ করতে হবে। কারণ এসব বিমান এখন কুয়েত থেকে ওয়ান ওয়েতে ওসব দেশে যাবে এবং সেসব দেশ থেকে কেউ কুয়েতে আসতে পারবে না।

Reneta

গত মাসে, কুয়েত আংশিকভাবে আগস্ট থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা করেছিল, তবে পুরোপুরি সবকিছু চালু করতে ১ বছর লেগে যাবে বলেও জানিয়েছিলো। করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশটির বিমান চলাচলে স্থগিতাদেশ ধীরে ধীরে তোলা হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কুয়েতে বর্তমানে মোট আক্রান্ত ৬৭ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে সাড়ে ৪শ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকুয়েতবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT