চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে গুগল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশে ব্যবসা করা বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ২ কোটি ২৯ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ করেছে। গত মে ও জুন মাসের ভ্যাটের রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এ টাকা জমা করেছে।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে গুগল। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। প্রথমবারের মত সিঙ্গাপুরের সিটি ব্যাংক-এনএ এর শাখার মাধ্যমে ভ্যাটের এই অর্থ পরিশোধ করেছে গুগল।

গত ২৩ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়। কিন্তু প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল প্রতিষ্ঠানটি। ভ্যাট বিভাগ সেই আবেদনে সাড়া দেয়। এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিল গুগল।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে জানা যায়, গুগল ‘এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড’ নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবির বলেন, ‘গুগলের কাছ থেকে মে ও জুন মাসের ভ্যাট রিটার্ন এসেছে।

Reneta

এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনও অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল।

বাংলাদেশে গুগল, ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্সসহ কয়েকটি বহুজাতিক টেক প্রতিষ্ঠান বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করছে। অনেকদিন থেকেই এমন তথ্য দিয়ে আসছিলো এনবিআর। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নেয় সংস্থাটি।

এনবিআর বলেছে, এখাত থেকে বছরে বড় অংকের রাজস্ব আদায় করা সম্ভব হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরগুগলভ্যাটমূসক
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

দেশে প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে বাজারে যে স্মার্টফোন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ প্রতিমন্ত্রীর নামে গুজব, তথ্য অধিদফতরের সতর্কবার্তা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT