চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ২৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সেন্ট ভিনসেন্টের ট্রিকি উইকেটে ১২.১ ওভারে ১১৫ রান তাড়ার সমীকরণ কঠিনই ছিল বাংলাদেশের জন্য। চেষ্টা করেও রানের নাগাল না পেয়ে জয় নিয়েই তৃপ্ত থাকতে চেয়েছিল শান্তবাহিনী। কিন্তু ১৯ ওভারেও যে সেটির নাগাল পাওয়া যাবে না তা ছিল চিন্তার বাইরে। অসাধারণ বোলিংয়ে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালের টিকিট কাটল আফগানিস্তান।

রশিদ খান ও নাভিন উল হক চারটি করে উইকেট শিকার করে  ১৭.৫ ওভারে বাংলাদেশকে অলআউট করে দেয় ১০৫ রানে। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৯ ওভারে ১১৪। শেষের দিকে বল প্রতি রানের হিসেব ছিল বাংলাদেশের সামনে।

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান পারেননি লিটন দাসকে আরেকটু সঙ্গ দিতে। টাইগার ওপেনার ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। চেষ্টা করছিলেন একা হাতে বাংলাদেশকে জেতাতে।

বিশ্বকাপের শেষ ম্যাচটা জিতে দেশে ফেরার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। রান রেটের চ্যালেঞ্জে জিতে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে গিয়ে হারের মুখে পড়ে শান্তবাহিনী।

তাওহীদ হৃদয় ৯ বলে ১৪ রান করে ফেরার পরই রান রেট বাড়ানোর চ্যালেঞ্জ থেকে সরে আসে বাংলাদেশ। একপ্রান্ত আগলে লিটন দাস চেষ্টা করে গেলেও অন্যপ্রান্ত থেকে পাননি সঙ্গ।

আফগানিস্তান ইনিংসের পর বৃষ্টিতে বাংলাদেশের ব্যাটিং শুরু হতে বিলম্ব হয়েছিল। পরে টাইগার ইনিংসের মাঝেও হানা দিল বৃষ্টি। ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলতে পারে ৩১ রান।
আফগানিস্তান বোলারদের সামনে দ্রুত রান তুলতে গিয়ে ৩ ওভারে ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। একে একে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম (০), নাজমুল হোসেন শান্ত (৫), সাকিব আল হাসান (০)। জোড়া শিকারে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান নাভিন উল হক। শেষের দুটি উইকেটও নেন এই পেসার।

আবার খেলা শুরু হলে দলীয় ফিফটির আগে রশিদ খানের বলে বোল্ড হন সৌম্য সরকার। ১০ বলে করেন ১০ রান। পরে হৃদয়ের আউটের পর জ্বলে উঠতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। ৯ বলে ৬ রান করে লেগস্পিনার রশিদের বলে আউট হন।

Reneta

পরের বলে রিশাদ হোসেনকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আফগান অধিনায়ক।

এর আগে ওপেনিং জুটি ১০ ওভারের বেশি ক্রিজে কাটালেও ভালো সংগ্রহ পায়নি আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টের উইকেট ব্যাটারদের পক্ষে ছিল না মোটেও। ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে ১১৫ রানের বেশি তুলতে পারেনি আফগানিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে মন্থর ছিল আফগানিস্তান। পাওয়ার প্লে-তে ২৭ রানের বেশি তুলতে পারেননি রাহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ১০.৪ ওভারে রিশাদ হোসেন ইব্রাহিমকে ফিরিয়ে ভাঙেন ওপেনিং জুটি। আফগান ওপেনার ২৯ বল খেলে ১৮ রান করেন। অপর ওপেনার গুরবাজ ৫৫ বলে ৪৩ রান করে ফেরেন রিশাদের শেষ ওভারে।

নিজের প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করেন রিশাদ। আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে ৩ উইকেট শিকারের পথে সাকিব আল হাসানের রেকর্ড ভাঙেন তরুণ লেগ স্পিনার।

আসরে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি রিশাদ। সেন্ট ভিনসেন্টে আফগানিস্তান ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন।

আফগানদের আরও কমে আটকাতে পারত বাংলাদেশ। শেষ ওভারে তানজিম হাসান সাকিবকে প্রথম ও ষষ্ঠ বলে ছক্কা মেরে রশিদ খান রান বাড়িয়ে নেন।
Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসসেন্ট ভিনসেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT