লাখো শহীদের রক্তে অর্জিত বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তারা এই দাবি জানায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত করে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।
এসময় জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
বাঙালির রাজনৈতিক চেতনায় মিশে আছে যে কেন্দ্রীয় শহীদ মিনার, অমর একুশেতে তার বেদীতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।







