চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহিরাগত তাড়াতে ঢাবিতে গণশুনানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ন ০৬, মে ২০১৯
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল থেকে বহিরাগত তাড়ানোর পাশাপাশি হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে হলের ভেতরের মাঠে এই শুনানি অনুষ্ঠিত হয়।

মুহসীন হল ছাত্র সংসদ আয়োজিত এই শুনানিতে উপস্থিত ছিলেন মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, মুহসীন হল ছাত্র সংসদের ভিপি শহীদুল হক শিশির, জিএস মিজান প্রমুখ।

এসময় ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগত না থাকতে পারে। বহিরাগত উচ্ছেদে মুহসীন হল উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে সফল করার জন্য নিয়মিত শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

জিএস গোলাম রাব্বানী বলেন, গণশুনানি বাধ্য হয়ে করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বহিরাগত থাকতে পারবে না। এ ব্যাপারে ডাকসুর সকল সহযোগীতা থাকবে।

এসময় তিনি আগামীকাল থেকে যেন মুহসীন হলে কোনো বহিরাগত না থাকে সে ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Reneta

হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুইয়া বলেন, গোপনে আমাদের কাছে বহিরাগতদের নাম দিয়ে যাবে। যারা বহিরাগতদের রাখবে তাদের রুম আমরা সিলগালা করে দিব। যারা এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র না তারা এখানকার সকল সুযোগ-সুবিধা নিচ্ছে আর বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্ররা জায়গা পাচ্ছে না। যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সে বিশ্ববিদ্যালয়ে যদি ডিসিপ্লিন না থাকে সেটা কেনো ভাবে গ্রহণযোগ্য না।

বক্তব্য শেষে বহিরাগতদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মুহসীন হলের শিক্ষার্থীরা বিভিন্ন বহিরাগতদের পরিচয় ও তারা যেসকল রুমে থাকে সেগুলো তুলে ধরেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গণশুনানিঢাবিমুহসীন হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT