চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বস টু’ ও ‘নবাব’ ঠেকাতে চায় চলচ্চিত্র ঐক্যজোট

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
৩:৩৩ অপরাহ্ন ১৫, জুন ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র ঐক্য জোটের সংবাদ সম্মেলন

চলচ্চিত্র ঐক্য জোটের সংবাদ সম্মেলন

চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের ‘চলচ্চিত্র ঐক্যজোট’ যে কোনো মূল্যে যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ ও ‘নবাব’ ঠেকাতে বদ্ধপরিকর। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুরে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র ​সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটির সভাপতি তপন কুমার ঘোষের সঙ্গে তারা সাক্ষাৎ​ করেছেন। এর পর আগামী দু–এক দিনের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ​ করবে চলচ্চিত্র ঐক্যজোট।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র ঐক্যজোটের সভা অনুষ্ঠিত হয়। এরপর নেতৃবৃন্দ সাংবাদ সম্মেলনে বলেন, যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটিতে নীতিমালা যথাযথ ভাবে অনুসরণ করা হয়নি এবং দুই দেশ থেকে প্রয়োজনীয় অনেক অনুমোদনই নেওয়া হয়নি।

নেতৃবৃন্দ জানান, তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন, প্রিভিউ কমিটি গত সপ্তাহে ‘বস টু’ ছবির ক্ষেত্রে নীতিমালা ভঙ্গের প্রমাণ পায় এবং ছবিটির ছাড়পত্র না দেওয়ার জন্য তথ্যমন্ত্রণালয়কে সুপারিশ করে। কিন্তু গতকাল বুধবার অজ্ঞাত কারণে প্রিভিউ কমিটি আবার ছবিটি দেখেছে এবং ছবিটির ছাড়পত্র দেওয়ার জন্য তথ্যমন্ত্রণালয়কে অনুরোধ করেছে। চলচ্চিত্র ঐক্যজোট প্রিভিউ কমিটির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তারা প্রিভিউ কমিটির প্রথম সিদ্ধান্ত বহাল রেখে ছবির ছাড়পত্র না দেওয়ার জন্য আহ্বান জানান।

তারা আরও জানান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাতের পর পরবর্তী পদক্ষেপ নেবেন।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটির সভাপতি তপন কুমার ঘোষের সঙ্গে আজ সাক্ষাৎ করেছে চলচ্চিত্র ঐক্যজোট

বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস এসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, সিডাব, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠি, চলচ্চিত্র উৎপাদন সহকারি ব্যবস্থাপক সমিতি এবং চলচ্চিত্র লেখক সমিতি নেতৃবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক।

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র ঐক্যজোট
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT