চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসের ছিন্ন মস্তকের সঙ্গে সেলফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ পূর্বাহ্ন ২৮, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের গ্যাস ফ্যাক্টরিতে হামলা চালানো জঙ্গি গ্রেফতার হওয়ার আগে তার উর্ধতন কর্মকর্তার ছিন্ন মস্তকের সাথে ‘সেলফি’ তুলেছিলেন বলে জানিয়েছেন ফ্রান্সের তদন্তকারীরা।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুকের ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই নৃশংস সেলফি উত্তর আমেরিকার কোনো একটি নম্বরে পাঠানো হয়েছিলো। তবে সেটি কার নম্বর এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন তারা।

দক্ষিণ ফ্রান্সের ওই গ্যাস ফ্যাক্টরিতে হামলা চালানোর আগে ইয়াসিম সালহি নামের ওই সন্দেহভাজন জঙ্গি তার বস হার্ভে করনারাকে গলা কেটে হত্যা করেন।

মার্কিন মালিকানাধীন গ্যাস ফ্যাক্টরিটির বেড়ার সাথে ইসলামিক স্লোগান লেখা পতাকায় জড়ানো অবস্থায় হার্ভের ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

একটি পরিবহন কোম্পানির ব্যবস্থাপক হার্ভে করনারার অধীনেই চাকরি করতেন ইয়াসিম। গত শুক্রবার মার্কিন গ্যাস ফ্যাক্টরিতে সরবরাহ ভ্যান নিয়ে ঢুকে পড়েন তিনি। গ্যাস ফ্যাক্টরিটি উড়িয়ে দিতেই ওই হামলার পরিকল্পনা করা হয়েছিলো বলে তদন্তকারীরা জানিয়েছেন।

হামলার পর ইয়াসিমসহ তার স্ত্রী ও বোনকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

Reneta

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চতুর্থ ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই জঙ্গি তৎপরতার অভিযোগ ছিলো। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

ফ্রান্সে ‘শার্লি হেবদো’ ম্যাগাজিনের কার্যালয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ১৭ জন নিহতের পর এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী ঘটনা।

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গি হামলাফান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT