চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসুন্ধরা খেলোয়াড় না ছাড়ায় বাতিল এসএ গেমসের ফুটবল ক্যাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ন ২২, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বৃহস্পতিবার শুরু হয়েছিল এসএ গেমসের ফুটবল ক্যাম্প। কিন্তু প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কারণে বাধ্য হয়ে তা বাতিল করতে হল। দলে থাকা ৮ জন জাতীয় দলের ফুটবলারকে বসুন্ধরা না ছাড়ায় মাত্র একদিন ক্যাম্প করেই কাঠমান্ডু যেতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে।

বসুন্ধরার হয়ে খেলছে বাংলাদেশ জাতীয় দলের ৮ ফুটবলার। এক চিঠিতে বাফুফেকে ক্লাবটি জানিয়ে দিয়েছে, প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ৩০ নভেম্বরের আগে তারা তাদের ক্যাম্পে থাকা ফুটবলারদের ছাড়তে পারছে না।

অন্যদিকে এই মুহূর্তে দেশের বাইরে আছেন জাতীয় দল অধিনায়ক জামাল ভূঁইয়া। তাই বাকি ১১ ফুটবলারকে নিয়ে আর ক্যাম্প লম্বা করতে চায়নি ন্যাশনাল টিমস কমিটি।

ক্যাম্প বাতিল হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। ৩০ নভেম্বর দেশ থেকেই সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। দল কাঠমান্ডু পৌঁছাবে সেদিনই।

এভাবে ক্যাম্প বাতিল হওয়ায় এসএ গেমসের ফলাফলে প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কোচ জেমি ডে। বৃহস্পতিবার রাতে অবশ্য এটিও জানিয়েছেন যে, ক্যাম্প ছাড়াই ভালো ফল আদায় করার চেষ্টা থাকবে তার দলের।

‘নেপালের পরিবেশের কথা চিন্তা করে আমরা একটু আগেই ক্যাম্প শুরু করতে চেয়েছিলাম। তবে, দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না। হয়তো পারফরম্যান্সে এর প্রভাব পড়বে। তবে আমার দলে দারুণকিছু ফুটবলার আছে। আমরা আমাদের সেরাটা দেয়ারই চেষ্টা করবো।’

Reneta

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে এসএ গেমস। ক্যাম্প শেষে একটু আগেভাগে ২৬ নভেম্বর সেখানে যাওয়ার ইচ্ছা ছিল বাংলাদেশের। এখন সেটা পিছিয়ে যাচ্ছে ৩০ নভেম্বরে।

Jui  Banner Campaign
ট্যাগ: এসএ গেমসবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিয়েছেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT