ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবারের বিশ্ব ভালোবাসা দিবস। তরুণ-তরুণীদের মাঝে দিনটি এসেছে তাই ভিন্নমাত্রা নিয়ে। বসন্তের রঙে রাঙানো বিশ্ব ভালোবাসা দিবসে উদযাপনে রাজধানীজুড়ে করা হয় নানা আয়োজন। প্রিয়জন-বন্ধু আর স্বজনকে সাথে নিয়ে দিনটি উদযাপনে মেতে উঠেছেন নগরবাসী। সন্তানকে সাথে নিয়ে ভালোবাসার দিনটি বিশেষ করে তুৃলেছেন মা-বাবা।







