চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের কারণ জানা যায়নি যে ১০ বলিউড জুটির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

জমকালো পার্টিতে ম্যাচিং পোশাক, কাপল-ফটোশুট, টেলিভিশন প্রোগ্রামে এসে প্রেমের গল্প শোনানো তারকাদের অনেকেরই ক্যামেরার বাইরের জীবন এতটা মধুর নয়। নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে এসব ‘লোক দেখানো’ কাজ করেন অনেকেই। এরপর হুট করেই একদিন শোনা যায় বিচ্ছেদের কথা! অনেক ক্ষেত্রে বিচ্ছেদের পেছনের কারণ সম্পর্কেও জানা যায় না। তেমনই ১০ বিচ্ছেদ নিয়ে সাজানো হয়েছে ফিচারটি:

নওয়াজউদ্দিন সিদ্দিকি-আলিয়া সিদ্দিকি: আলিয়া বিচ্ছেদের আবেদন করার আগে তাদের ১০ বছরের দাম্পত্য জীবন ভক্তদের কাছে মধুরই মনে হতো। লকডাউনে এই দম্পতির এমন সিদ্ধান্তে ভক্তরা বেশ চমকে গেছেন! আলিয়া নওয়াজকে নিয়ে ‘একাধিক সমস্যা’র কারণে বিচ্ছেদের আবেদন করেছেন।

ইমরান খান-অবন্তিকা মালিক: ছোটবেলা থেকে বন্ধুত্ব। ৮ বছরের দাম্পত্য। ২০১৯ সালে ইমরানের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান অবন্তিকা। তাদের বিচ্ছেদের পেছনের কারণ জানা যায়নি।

হৃতিক

হৃতিক রোশন-সুজান খান: বলিউডের খুব প্রিয় এই জুটির সম্পর্ক যখন ভেঙে যায়, তখন অনেকেরই মন ভেঙে গিয়েছিল। ১৩ বছরের দাম্পত্যের ইতি তারা কেন টেনেছিলেন, সেই বিষয়ে কিছুই জানাননি। যদিও দীর্ঘদিন ধরেই আবার একসঙ্গে থাকতে শুরু করেছেন তারা।

Reneta

আরবাজ খান-মালাইকা অরোরা: আরবাজ-মালাইকা তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও বহুবার তাদেরকে একসঙ্গে দেখা গেছে। সন্তানের সঙ্গে পার্টিও করেন তারা। বিচ্ছেদের কারণ জানাননি এই জুটি।

ফারহান আখতার-অধুনা ভবানী: ফারহান-অধুনা জুটিকে ‘পারফেক্ট’ বলতেন অনেকেই। কিন্তু তাদের ১৫ বছরের দাম্পত্য জীবনও ভেঙে যায়। হঠাৎ করেই তারা বিচ্ছেদের ঘোষণা দিয়ে আলাদা হয়ে যান। বিচ্ছেদের কারণ জানাননি তারা।

অর্জুন রামপাল-মেহের জেসিয়া: ২০১৮ সালে অর্জুন রামপাল তার ২১ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তির ঘোষণা দেন। অর্জুন এবং মেহের জানান, তারা যৌথ ভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

রণবীর সোরে-কঙ্কনা সেন শর্মা: দুই বছর প্রেম করে তাদের বাগদান হয়। বাগদানের দুই বছর পর ২০১০-এ বিয়ে। কিন্তু তাদের দাম্পত্য টিকেনি। পারস্পারিক বোঝাপড়া করে তারা দুজনে আইনতভাবে আলাদা হয়েছেন। বিচ্ছেদের কারণ জানাননি।

অনুরাগ কাশ্যপ-কালকি কোচলিন: ২০১১ সালে বিয়ে হয়ে কাশ্যপ-কালকির। বিয়ের দুই বছর পার হতেই তারা আলাদা হয়ে যান। এরপর ২০১৫ সালে হয় বিচ্ছেদ। বিচ্ছেদের কারণ সম্পর্কে তারা কিছুই জানাননি। তবে বিচ্ছেদের পরেও তাদের বন্ধুত্ব অটুট আছে।

পুলকিত সম্রাট-শ্বেতা রোহিরা: ২০১৫ সালে বিয়ের আগে বেশ কয়েকবছর প্রেম করেছেন পুলকিত-শ্বেতা। এক বছর পার হওয়ার আগেই তাদের বিচ্ছেদের খবর পাওয়া যায়।

করণ সিং গ্রোভার-জেনিফার উইঙ্গেট: জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের খবর মন ভেঙ্গে গিয়েছিল ভক্তদের। করণ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জেনিফারকে বিয়ে করা ভুল ছিল।’ এরচেয়ে বেশি কিছু জানা যায়নি তাদের বিচ্ছেদ সম্পর্কে। -মেনজ এক্সপি

Jui  Banner Campaign
ট্যাগ: অনুরাগ কাশ্যপঅর্জুন রামপালইমরান খানকঙ্কনা সেন শর্মাকরণ সিং গ্রোভারকালকি কোচলিননওয়াজউদ্দিন সিদ্দিকিফারহান আখতারবিচ্ছেদলিড বিনোদনসুজান খানহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT