বলিভিয়াকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মেসি-আগুয়েরোর আর্জেন্টিনা। আগামী মাসে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের মাঠে নামার আগে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু জেরার্ডো মার্টিনোর শিষ্যদের।
আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি-আগুয়েরো-লাভেজ্জি এবং তরুণ ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোরেরা।
খেলার ৩৫ মিনিট বাকি থাকতে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। তার আগেই বলিভিয়ার জালে চার গোল। তবে মেসির বুট থেকেও আসে জোড়া গোল। দুইটি করে গোল করেন মেসি-আগুয়েরো-লাভেজ্জি। শেষ গোলটি আসে তরুণ ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোরেরা পা থেকে।
যুক্তরাষ্ট্রের বিবিভিএ কম্পাস স্টেডিয়ামে শুরু থেকেই বলিভিয়ার ওপর ছড়ি ঘোরাতে শুরু করে মার্টিনোর শিষ্যরা। ৫ মিনিটের মধ্যে বলিভিয়ার জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন এজিকুয়েল লাভেজ্জি। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল। এবারের গোলটি করেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরোর পা থেকে।
৪১ মিনিটে আবারও গোল। ম্যাচে দ্বিতীয় গোল পুরোন করেন পিএসপি মিডফিল্ডার লাভেজ্জি। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন আগুয়েরো।
এর পরেই মেসি ম্যাজিক। মাত্র ৩৫ মিনিট আগে মাঠে নেমে বলিভিয়ানদের হতাশায় ডুবিয়ে তুলে নেন ২ গোল। ৬৭ ও ৭৫ বলিভিয়ার জালে বল জড়ান বার্সেলোনার এই গোল মেশিন। ৮৪ মিনিটে বলিভিয়ার জালে শেষ পেরেক ঠুকেন কোরেরা।
মঙ্গলবার টেক্সাসে মেক্সিকোর বিপক্ষে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপরই অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যারাডোনার উত্তরসূরীরা শুরু করবে বিশ্বকাপ বাছাইপর্ব পেরোনোর মিশন।







