চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকা দেখার শখ করে বিপাকে বাহরাইনের রাজ পরিবারের সদস্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
বলিউড তারকা

বলিউড তারকাদের এক নজর দেখার শখ হতেই পারে। কিন্তু এমন শখ করেই খুব ঝামেলায় পড়েছেন বাহরাইন এর রাজ পরিবারের সদস্য শেখ হামদ ইসা আলি আল-খলিফা। তারকাদের দেখার বিনিময়ে ৩৫ মিলিয়ন ডলার দেয়ার কথা থাকলেও অর্থ পরিশোধ না করায় মামলা হয়েছে তার নামে।

অভিযোগকারী হলেন মিশরীয় মধ্যস্থতাকারী আহমেদ আদিল আবদুল্লাহ আহমেদ। তার মতে, ২৬ জন বলিউড তারকাকে দেখার বিনিময়ে তাকে ৩৫ মিলিয়ন ডলার দেয়ার কথা ছিল হামদ-এর। ২০১৬ সালের জানুয়ারিতে ফোনে কথা বলে শেখ হামদ এর সঙ্গে এই চুক্তি করেছেন তিনি।

বলিউডের প্রতি তারকার সঙ্গে দেখা করার পরে ১.৫ মিলিয়ন ডলার এবং প্রতি তিনজনের সঙ্গে দেখা করার পরে ৫০০০০০ ডলার বোনাস দেয়ার কথা ছিল হামদ এর। কিন্তু আহমেদ অভিযোগ করেছেন যে মাত্র ৩ মিলিয়ন ডলার পরিশোধ করে চুক্তি ভেঙ্গে দিয়েছেন হামদ। তাই হামদ এর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন এবং ২০.৯ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির জন্য মামলা করছেন আহমেদ।

লন্ডন কোর্টে হামদ স্বীকার করেছেন যে তিনি শাহরুখ খান, ঐশ্বরিয়া, রণবীর সিং, অনিল কাপুরের এর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দেখাও হয়েছে। তবে আহমেদের অভিযোগ শুনে তিনি অবাক হয়েছেন। হামদ এর মতে, তারকাদের সঙ্গে দেখা করার জন্য কোনো চুক্তি ছিল না। দেখা করিয়ে দিয়েছে, এজন্য তিনি কৃতজ্ঞ। আহমেদকে তাই খুশি হয়ে ২.৭ মিলিয়ন ডলার দিয়েছেন তিনি। আহমেদের দাবিটিকে ‘ভিত্তিহীন’ বলেছেন হামদ। লন্ডন হাই কোর্টে শুনানি চলছে।

শেখ হামদ ইসা আলি আল-খলিফা হচ্ছেন বাহরাইনের রাজার কাজিন এবং দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের ভাতিজা।

Jui  Banner Campaign
ট্যাগ: ঐশ্বরিয়াবলিউড তারকাবাহরাইনশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

দেশে প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে বাজারে যে স্মার্টফোন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ প্রতিমন্ত্রীর নামে গুজব, তথ্য অধিদফতরের সতর্কবার্তা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT