চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে পা রাখছেন শ্রীদেবী কন্যা খুশি, জানেন না বনি কাপুর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ২০, আগস্ট ২০২১
বিনোদন
A A

জোয়া আখতারের হাত ধরে বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা সুহানা। গেল কদিন থেকে এমন খবরেই সয়লাব হয়ে গেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। জানা গেছে, আন্তজার্তিক কমিক গল্প ‘আর্চি’ কে পর্দায় রূপ দিতে চান জোয়া।

যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুহানা। তবে শোনা যাচ্ছে, সুহানা ছাড়াও আরো দুজনকে লঞ্চ করা হবে এই ছবিতে। যেই তালিকায় এবার নাম এসেছে শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও বচ্চন পরিবারের নাতি শ্বেতা নন্দার পুত্র অগস্ত্য নন্দার।

সম্প্রতি শ্বেতা তার ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছেন জোয়া এবং অগস্ত্যর একটি ছবি। ফলে কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোয়ার আসন্ন ছবিতে অগস্ত্যর উপস্থিতির।

তবে শ্রীদেবী কন্যা খুশিকে জোয়ার লঞ্চ করা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে সম্প্রতি খুশির বাবা প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, ‘আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি জানি না আপনারা কি বিষয়ে কথা বলছেন’।

ফলে এ থেকে ধারণা করা হচ্ছে, খুশি এখনো জোয়া আখতারের তরফ থেকে কোন প্রস্তাব পাননি।

এর আগে এক সাক্ষাৎকারে বনি কাপুর জানিয়েছিলেন, ছোট মেয়েকে নিয়ে নিজে সিনেমা তৈরি করতে চান না তিনি। এই নির্মাতার ভাষায়, ‘আমার সেই সুযোগ আছে, কিন্তু আমি চাই অন্য কেউ তাকে সুযোগ দিক, কারণ আমি বাবা এবং এটি হলে আনন্দ পাবো। একজন নির্মাতা হয়ে আমি এটি করতে পারি না এবং একজন অভিনয়শিল্পীর ক্ষেত্রেও সেটি ভালো নয়। আমি চাই খুশি নিজের যোগ্যতায় সুযোগ তৈরি করুক। সে এমন একজনের মাধ্যমে পথচলা শুরু করবে, যাকে আমি নিরাপদ মনে করব।’

Reneta

এদিকে খুশি নেহা ধুপিয়া আয়োজিত বিএফএফস ভোগ-এ উপস্থিত হয়ে এর আগে বলেছিলেন তিনি করণ জোহরের হাত ধরে বলিউডে ডেবিউ করতে চান। তবে তার প্রথম সহ-অভিনেতা ও পরিচালক দুটোই নির্বাচন করবেন তার বাবা।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চিখুশি কাপুরজোয়া আখতারবনি কাপুরসুহানা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT