চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে ‘স্বজন পোষণ’: পক্ষে-বিপক্ষে তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ন ২২, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরে বলিউডের ‘স্বজন পোষণ’-এর বিষয়টি নতুন করে আলোচনায়। বিশেষ করে কঙ্গনা রানাউতের কিছু বিস্ফোরক মন্তব্যের পরে ‘স্বজন পোষণ’ নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে লড়াই। বিশেষ করে তাপসী পান্নু, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর এবং অনুরাগ কাশ্যপের সঙ্গে কঙ্গনা যেন চলছে মৌখিক লড়াই।

‘স্বজন পোষণ’ প্রসঙ্গে কঙ্গনা প্রথম মুখ খুলেছিলেন ২০১৭ সালে করণ জোহরের অনুষ্ঠানে। সেখানে তিনি বলেছিলেন, বলিউডের নির্মাতারাই ‘স্বজন পোষণ’র ঝাণ্ডা উড়াচ্ছেন।

সম্প্রতি এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলিউডের ‘স্বজন পোষণ’ প্রথা নিয়ে কথা বলেছেন। দাবী করেছেন, ‘স্বজন পোষণ’র কারণেই সুশান্তের মৃত্যুর হয়েছে। একই সাক্ষাৎকারে তাপসী পান্নু এবং স্বরা ভাস্করকে ‘বি গ্রেড’-এর নায়িকা এবং ‘নিডি আউটসাইডার’ বলেছেন। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা।

সলিল আর্চ্য টুইটারে লিখেছেন, “অনলাইনে অন্যের ওপর রাগ ঝাড়া আর আঙুল তোলার মাঝে আসল বিষয় ‘মানসিক স্বাস্থ্য’ই ভুলে গেছে সবাই। যারা অভিনয় করতে চায়, তাদের জন্য বলিউড সবসময়েই স্বপ্নের মতো। সবাই শাহরুখ, সালমান, অক্ষয় হতে চায়, কিন্তু তার আগেই ঝরে যায়।”

পায়েল ঘোষ টুইটারে কঙ্গনার সমর্থনে কথা বলেছেন। তিনি বলেছেন, “অবশেষ ‘স্বজন পোষণ’ এবং সুশান্ত সিং রাজপুত গুরুত্ব পেলেন। কঙ্গনা আমাদের মতো সব বহিরাগতদের হয়ে আওয়াজ তুলেছেন। তিনি এখন বলিউডের সচেতন কণ্ঠ।”

টুইটারে স্বরা ভাস্কর লিখেছেন, ‘আমাদের সবাইকেই চাপে ফেলে এমন কথা বলতে বাধ্য করা হয়, যা আমরা বলতে চাইনা।’

Reneta

জ্যাকুলিন লিখেছেন, ‘সাধারণত আমি এরকম পরিস্থিতিতে নিজের নাম জড়াই না, নিজের শান্তি বজায় রাখার জন্য। যে যা খুশি ভাবুক।’

থ্রি ইডিয়টসের নির্মাতা চেতন ভগত লিখেছেন, ‘১) থ্রি ইডিয়টস আমার উপন্যাস ফাইভ পয়েন্ট সামওয়ান এবং আবার গল্প অবলম্বনে তৈরি হয়েছিল। ২) সেই বছর আমার ছবির গল্প প্রায় সবগুলো পুরস্কার জিতেছিল। ৩) কিন্তু বিশেষ কিছু পুরস্কার আমি পাইনি, সেগুলো তাদের দেয়া হয়েছিল। ৪) পাওয়ারলেস নবাগত হিসেবে আমি বুলিং এর শিকার হয়েছিলাম এবং সেটা আমাকে গভীরভাবে আঘাত করেছিল।

মনোজ তিওয়ারি লিখেছেন, ‘যারা কঙ্গনাকে আক্রমণ করছেন তারা মনে রাখবেন, কর্মের ফল যখন আসবে, তখন যা করেছেন সেটার প্রতিদান পাবেন।’

এশা গুপ্তা বলেছেন, ‘যখনই কোনো নারী অথোরিটির বিরুদ্ধে মুখ খোলেন, তখন তাকে হয় পাগল বলা হয় অথবা বসি বলা হয়। সবার বিরুদ্ধে দাঁড়ানোর অনেক কঠিন।’

অনুরাগের টুইট করেছেন, ‘‘আমার ছবি ধর্মা, এক্সেল, যশ রাজ প্রোডিউস করে না। নিজের সংস্থা খুলে কাজ করেছি, যে সংস্থা থেকে ‘কুইন’ প্রোডিউস করেছিলাম, যখন কঙ্গনার হাতে কোনও কাজ ছিল না।” কঙ্গনাও এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেছেন, “ওই প্রযোজনা সংস্থা থেকে ‘কুইন’-ই একমাত্র হিট ছবি। আমার মতো আপনারও তাই কৃতজ্ঞ থাকা উচিত।”

আলোচিত সেই সাক্ষাৎকারে কঙ্গনা আরও বলেছেন, সুশান্তের মৃত্যু নিয়ে তিনি যেসব কথা বলেছেন, সেগুলো প্রমাণ করতে না পারলে তিনি ‘পদ্মশ্রী’ ফিরিয়ে দেবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুরাগ বসুকঙ্গনা রানাউতজ্যাকুলিনতাপসী পান্নুনেপোটিজমস্বজন পোষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানের পর সোহরাওয়ার্দী উদ্যান

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও: যা জানালো পুলিশ | Shahbagh Police Station

শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও: যা জানালো পুলিশ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ইতিহাস গড়ে শেষ ষোলোতে বোডো/গ্লিমট, সঙ্গী অ্যাটলেটিকো-লেভারকুসেন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT