চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে বাংলাদেশের মিথিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A
রোহিঙ্গা ছবিতে মিথিলার লুক

রোহিঙ্গা ছবিতে মিথিলার লুক

বাংলাদেশের সুপরিচিত মডেল তানজিয়া জামান মিথিলা। বড়বড় ফ্যাশন শো’র র‍্যাম্প স্টপার, ফ্যাশন হাউজের বিলবোর্ড মানেই যেন তিনি! এবার বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই মডেল!

ছবির নাম ‘রোহিঙ্গা’। পরিচালনা করছেন তরুণ নির্মাতা হায়দার খান। গত ডিসেম্বর জুড়ে ভারতের আসামে ছবির নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন মিথিলা।

পরিচালক হায়দার থানের সঙ্গে মিথিলা…

মিথিলা বলেন, ‘রোহিঙ্গা’ ছবির পরিচালক হায়দার খান ফটোগ্রাফি করেন। সেই সূত্রে তার সঙ্গে পরিচয়। পাশাপাশি তিনি বলিউডের ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে। তিনি আমাকে গতবছরের মাঝামাঝি সময়ে ‘রোহিঙ্গা’ ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন। তারপর কাজটির সুযোগ পেয়ে যাই। সম্প্রতি একটি লুক প্রকাশ হয়েছে। এই লুকের জন্য কোনো মেকআপই ব্যবহার করিনি।

তিনি বলেন, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি ‘রোহিঙ্গা’ মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে। চূড়ান্ত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করিয়ে আমাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়েছে। স্ক্রিপ্ট নিয়ে স্টাডি করেছি। আর হিন্দিতে আমি আগে থেকে কথা বলতে পারি। এছাড়া শুটিংয়ে একজন ট্রান্সলেটর রাখা হয়েছিল।

সহঅভিনেতা ও নির্মাতার সঙ্গে মিথিলা…

মিথিলা বলেন, বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু এ ছবির উপজীব্য নয়। এমনকি কোনো পলিটিক্সও নেই। ছবিতে মূলত একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে আমি কাজ করছি। বাকি দশ শতাংশ কাজ শেষ করতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দশ দিনের সিডিউল নিয়ে ইন্ডিয়া যাচ্ছি। মানালি, ত্রিপুরায় শুটিং হবে।

যোগ করে মিথিলা বলেন, বাংলাদেশের অনেক সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু প্রধান চরিত্র (নায়িকা) হিসেবে আমাকে ডাকা হয়নি। এখানে নতুনদের নিয়ে কাজ করতে প্রায় সবাই ভয় পায়। তাই কেন্দ্রীয় চরিত্র ছাড়া আমিও সিনেমার কাজে আগ্রহী ছিলাম না। কিন্তু বলিউডের এ ছবিতে আমি কেন্দ্রীয় চরিত্রে কাজ করছি। বাংলাদেশি হিসেবে আমার জন্য এটা বড় সুযোগ। আমি এখনও শকড! কীভাবে এতো বড় একটা কাজ শেষ করছি, মাঝেমধ্যে সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে।

আসামে হয়েছে ‘রোহিঙ্গা’ ছবির নব্বই শতাংশ শুটিং…
Reneta

বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। এর আগে ভুটানে একাধিক ছবিতে কাজ করেছেন। দেখা গেছে বলিউডেও। সালমান খানের আসন্ন ঈদে মুক্তি অপেক্ষায় থাকা ছবি ‘রাঁধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২০ সালের মাঝামাঝি সময়ে ‘রোহিঙ্গা’ মুক্তির দেওয়া পরিকল্পনা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কমান্ডোতানজিয়া জামান মিথিলাদঙ্গলবলিউডমডেলরোহিঙ্গালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জে কেন্দ্রের সামনে ১৪-১৫ টি ক/কটেল বি/স্ফোরণ!

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আপনি সফল কিনা- প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অবশেষে ভোট দিলেন হান্নান মাসউদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাংলাদশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT