চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডেও জনপ্রিয় যেসব বাঙালি তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ন ২৪, মে ২০২১
বিনোদন
A A

বহু আগে থেকেই টলিউডের ফিল্ম ইন্ডাস্টির অনেক তারকাকেই দেখে গেছে বলিউডের সিনেমাতে অভিনয় করতে! তাদের মধ্যে অনেকেই প্রতিষ্ঠা পেয়েছেন, আবার অনেকেই সুবিধা করতে পারেননি।

বর্তমানে টলি তারকাদের অনেকেই বলিউডেও বেশ জনপ্রিয়। চলুন এক নজরে দেখে নেয়া যাক, সেই সকল টলি তারকাদের নাম যারা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমান ভাবে নিজেদের জনপ্রিয়তা বজায় রেখেছেন-

যিশু সেনগুপ্ত
টলি অভিনেতা হওয়া সত্ত্বেও যিশু সেনগুপ্তকে দেখা গেছে বলিউডের একাধিক সিনেমাতে। ‘বারফি’, ‘মারদানি’, ‘পিকু’, ‘মনিকর্ণিকা’, ‘শকুন্তলা দেবী’, ‘সাদাক ২’, ‘দূর্গামতি’, ‘টাইপরাইটার’, ‘ক্রিমিনাল জাস্টিজ’ সহ আরো অনেক সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেতা। ফলে টলি পাড়ার সাথে সাথে বলি পাড়াতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। এমনকি এই অভিনেতাকে ভারতীয় দক্ষিণী ছবিতেও অভিনয় করতে দেখা গেছে।

পাওলি দাম
‘হেইট স্টোরি’ ছবিতে অভিনয় দিয়ে পাওলির বলিউড অভিষেক। এরপর একে একে ‘অঙ্কুর আরোরা মার্ডার কেইস’, ‘ইয়ারা সিলি সিলি’, ‘বুলবুল’, ‘কালি’, ‘রাত বাকি হ্যায়’ ছবিতে দেখা গেছে তাকে। বলিউডে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

পরমব্রত চট্টোপাধ্যায়
‘কাহানি’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন টলি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও তাকে ‘ইয়ারা সিলি সিলি’, ‘পরী’, ‘বুলবুল’, ‘ব্ল্যাক উইডোস’ সিনেমাতে দেখা গেছে।

স্বস্তিকা মূখার্জি
টলিউডে বরাবরই বেশ জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মূখার্জি। তবে তার গণ্ডি শুধুমাত্র টলিপাড়ায় নয়। বলিউডের পর্দায় তাকে প্রথম দেখা গিয়েছিল ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকসী’ সিনেমাতে। বলিউডে তিনি অভিনয় করেছেন ‍ওয়েব সিরিজ ‘পাতাল লোক’, সিনেমা ‘দিল বেচারা’ এবং ‘ব্ল্যাক উইডোস’ ছবিতে।

রাইমা সেন
সম্প্রতি অভিনেত্রী রাইমা সেনকে দেখা গেছে ওটিটি প্লাটফর্মের বেশ কিছু প্রজেক্টে। যার ভেতর বলিউডের প্রজেক্ট হিসেবে ছিল ‘ব্ল্যাক উইডোস’ এবং ‘দ্য লাস্ট আওয়ার’।

টোটা রায় চৌধুরী
‘কাহানি ২’, ‘ইন্দু সরকার’, ‘হেলিকপ্টর ইলা’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘আজব দাস্তান’ সহ বেশ কিছু বলিউড সিনেমাতে দেখা গিয়েছে টোটা রায় চৌধুরীকে। তিনিও নিয়মিত অভিনয় করছেন হিন্দি ভাষার সিনেমায়।

Reneta

শাশ্বত চ্যাটার্জী
সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে বব বিশ্বাস চরিত্রটি শাশ্বত চ্যাটার্জীর জন্য ছিল আর্শিবাদ স্বরূপ। টলিউডে তো অনেক আগে থেকে বিখ্যাত তিনি। কিন্তু বলিউডে তার খ্যাতি বেড়ে যায় বব বিশ্বাস চরিত্র অভিনয়ের পর। এছাড়াও ‘জগগা জাসুস’এ তার টুটুফুটি চরিত্রটিও দর্শকদের মন জয় করেছিল। ‘দিল বেচারা’তে একজন বাবা চরিত্রে সবাইকে মুগ্ধ করেছিল শাশ্বত চ্যাটার্জী।

মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা সম্পর্কে আলাদা করে তেমন কিছু বলার নেই। টলি হোক কিংবা বলিতে, দুই জায়গাতেই তার ব্যাপক জনপ্রিয়তা।

রানী মূখার্জি
বাঙালি অভিনেত্রী হিসেবে তার ফিল্ম ক্যারিয়ারটি টলিউডে শুরু হলেও বর্তমানে তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। যার ছাপ বলিউডে তার সিনেমার তালিকা থেকেই পাওয়া যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: টলিটলিউডপরমব্রত চট্টোপাধ্যায়পাওলি দামবলিবলিউডমিঠুন চক্রবর্তীযিশু সেনগুপ্তরাইমা সেনরানী মূখার্জিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT