চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর বেশে অভিনেতা সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

অনস্ক্রিনে বহুবার বর বেশে দেখা গেছে হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদকে। কিন্তু এবার অনস্ক্রিনে নয়, বাস্তব জীবনেই বর সাজলেন পোড়ামন ও দহন খ্যাত অভিনেতা সিয়াম। কনে হিসেবে সঙ্গে আছেন দীর্ঘ দিনের প্রেমিকা অবন্তী।

রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি পার্টি সেন্টারে বসেছে সিয়াম ও অবন্তীর বিয়ের আসর। সেখানে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন পাত্র-পাত্রীর পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। এরইমধ্যে প্রকাশ্যে এলো বর বেশে সিয়ামের একাধিক ছবি।

এরআগে রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে সিয়াম নিজের বিয়ে প্রসঙ্গে বলেন, আজই বিয়ে করছি। সবাই দোয়া করবেন। আগামী বছর হবে বিবাহত্তোর সংবর্ধনা! সেখানে মিডিয়ার সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আজকের বিয়ের অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর দুই পরিবারের আত্মীয় স্বজনরাই উপস্থিত থাকবেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিয়ামের হবু স্ত্রীর বারিধারার বাড়িতে ঘরোয়া আয়োজনে পাত্রী পক্ষের গায়ে হলুদ সম্পন্ন হয়। ঠিক তার পরদিন (শনিবার) রাতে সিয়ামের রাজারবাগের বাড়িতে চরে তার গায়ে হলদু।

দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছেন সিয়াম। তবে কার সাথে প্রেম সে বিষয়ে গণমাধ্যমে কখনোই মুখ খুলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, যার সাথে প্রেম করছেন তিনি মিডিয়ার কেউ না। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সামনে রেখে এবার পরিচয় দিলেন হবু স্ত্রীর। তার নাম অবন্তী।

ছোট পর্দায় নিজের জাত চিনিয়ে পা রেখেছেন বড় পর্দায়। সেখানেও সফল তিনি। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে সাম্প্রতিক কালের ঢাকাই চলচ্চিত্রে অন্যতম ব্যবসাসফল ছবির নায়ক তিনি। এরপর ‘দহন’ দিয়েও মাত করেছেন দর্শকের মন। ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহ এখনো প্রেক্ষাগৃহে হাউজফুল।

Jui  Banner Campaign
ট্যাগ: দহনপোড়ামনলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: শহীদ ওসমান হাদি

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বন্দরে আন্দোলন চলছে: নৌ উপদেষ্টা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের তথ্য-অভিযোগ জানাতে চালু ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT