চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষবরণে নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাবিতে ছাত্রলীগের ৫০০ স্বেচ্ছাসেবক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নববর্ষ পালনে সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তারক্ষাকারী সদস্যদের পাশাপাশি ছাত্রলীগের ৫০০ কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।
বৃহস্পতিবার দুপুর তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে চিন্তা থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সহযোগিতা সেল খোলা হবে। সরবরাহ করা হবে ঠান্ডা পানি। গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে থাকবে প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদি হাসান রনি, মাস্টার দা’ সূর্যসেন হলের সভাপতি সরোয়ার সরোসহ বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হলের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে আবিদ আল হাসান বলেন: সকলের মঙ্গল কামনায় নববর্ষ বাংলা ও বাঙ্গালির আবহমান কালের সাংস্কৃতিক ঐতিহ্য। যুগ যুগ ধরে বাংলার সর্বস্তরের মানুষ অসাম্প্রদায়িক উৎসব হিসেবে পালন করে। তাই এই দিনটি আনন্দ উচ্ছাসের সঙ্গে নির্বিঘ্নে পালন করতে ঢাবি ছাত্রলীগ বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, এই লক্ষ্যে দর্শনার্থীদের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫০০ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। দর্শনার্থীদের যে কোন সমস্যায় পাশে দাঁড়াতে ফেস্টুনে যোগাযোগের নম্বর দেওয়া থাকবে। এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানি ও অসুস্থদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদযালয়নববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT