চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বব ডিলানের চরিত্রে টিমোথি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

হলিউডে এখন বায়োপিক নির্মাণের ধুম! একের পর এক বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী নিয়ে তৈরী হচ্ছে চলচ্চিত্র। যেগুলোর বেশির ভাগই বক্স অফিসে যেমন সাফল্য পাচ্ছে, তেমনি চলচ্চিত্র উৎসবগুলোতেও দাপট দেখাচ্ছে।

এবার জনপ্রিয় মার্কিন কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, ডিস্ক জকি এবং কবি বব ডিলানের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক! নাম নির্ধারণ না হওয়া এই বায়োপিকে ডিলানের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় মার্কিন অভিনেতা টিমোথি চালামেট।

মার্কিন সংবাদ মাধ্যম হলিউড রিপোর্ট এমন তথ্য জানিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, এলিয়াহা ওয়াল্ডের লেখা ‘ডিলান গোস ইলেক্ট্রিক’ বই অবলম্বনে নির্মিত হবে চলচ্চিত্রটি। যার পরিচালনা করবেন জেমস ম্যানগোল্ড।

পাঁচ দশকেরও অধিক সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সংগীতের অন্যতম প্রধান পুরুষ হিসেবে স্থান দখল করে আছেন বব ডিলান। ষাটের দশকে তিনি তার সৃষ্টি মানুষের মধ্যে যে ব্যঞ্জনা তৈরী করেছে, তা আজও স্মরণীয়। তার লেখা যুদ্ধবিরোধী গানগুলো তখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো।

এছাড়া ১৯৫৫-১৯৬৮ সালের আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছেন ডিলান। তার সর্বশেষ অ্যালবা‍ম ‘ক্রিসমাস ইন দ্য হার্ট’ ২০০৯ সালে মুক্তি পায়। ‘রোলিং স্টোন’ ম্যাগাজিন একে পরবর্তীকালে বর্ষসেরা অ্যালবাম হিসেবে সম্মানিত করেছে।

এছাড়াও সর্বোচ্চ প্রাপ্তি হিসেবে ২০১৬ সালের ১৩ অক্টোবর সুইডিশ একাডেমি ডিলানকে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করেন। তিনি পৃথিবীর প্রথম গীতিকার যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

Reneta

তাকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরী করেছেন জে ককস। ছবিটির প্রযোজনায় থাকছেন ডিলানের দীর্ঘকালীন ব্যবস্থাপক জেফ রোজন ম্যানগোল্ড, ভেরিটাস ইন্টারটেইনমেন্ট গ্রুপের বব বুকম্যান, অ্যাল্যান গ্যাসার এবং পিটার জয়েসেন।

‘ফোর্ড এবং ফেরারি রেসিং’ এর পর এটি ম্যানগোল্ড পরিচালিত আরেকটি বায়োপিক হবে।

প্রসঙ্গত, এরআগেও বিখ্যাত শিল্পী ও সাহিত্যিক বব ডিলানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। ২০০৭ সালে টড হ্যানস নামের আমেরিকান পরিচালক নির্মাণ করেছিলেন ‘আই অ্যাম নট দেয়ার’ নামের একটি চলচ্চিত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: টিমোথি চালামেটবব ডিলানলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT