চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ববি হাজ্জাজের এনডিএমকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৮
আদালত
A A

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রোববার এই রায় দেন।

রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে এনডিএম’কে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দেওয়া হয়।

সেই সাথে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে এনডিএম এর আবেদন খারিজ করে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন আদালত।

আজ আদালতে ববি হাজ্জাজের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

২০১৭ সালের ২৪ এপ্রিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রতিষ্ঠা করা হয়। এরপর নিবন্ধন চেয়ে গত বছরের ২৪ ডিসেম্বর ইসিতে আবেদন করেন ববি হাজ্জাজ। কিন্তু এ বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত জানতে না পেরে হাইকোর্টে রিট করেন তিনি।

Reneta

ওই রিট আবেদনের পর হাইকোর্ট দুই ববি হাজ্জাজের আবেদন নিষ্পত্তি করতে ইসি নির্দেশ দেন। এরপর গত ২৮ জুন ইসির পক্ষ থেকে জানানো হয় যে, গত ১১ জুন এনডিএম এর আবেদন খারিজ করা হয়েছে।

এরপর ববি হাজ্জাজ নিবন্ধনের নির্দেশনা চেয়ে আবার রিট করেন। সে রিট আবেদনের শুনানি নিয়ে নিবন্ধন বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আজ রায় দিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এনডিএমববি হাজ্জাজসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT