সিনেমায় নয় বাস্তবেই বন্ধুর বিয়েতে নাচলেন ‘শানদার’ খ্যাত আলিয়া ভাট। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মাসাবার সঙ্গীত অনুষ্ঠানে ভাট কন্যার সঙ্গে নেচেছেন শহিদ-মীরা দম্পতি।
এমনিতেই নিজ বিয়েতে নেচে গেয়ে আলোচনায় এসেছিলেন শহিদ-মীরা দম্পতি। এবার শহিদের ঘনিষ্ট বন্ধু মাসাবার সঙ্গীত অনুষ্ঠানে নেচে আবারো মিডিয়ায় খবর হলেন এ দম্পতি।
জমকালো সঙ্গীত অনষ্ঠানে শহিদ-মিরা ও আলিয়া ছাড়া এসেছিলেন বলিউডের নামি-দামি, অনেক তারকারাও।
গাজনি, কুইন’র মতো জনপ্রিয় সিনেমার প্রযোজক মধু’র সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন মাসাবা। এরআগে বহুল আলোচিত বিয়ে শহিদ কাপুরের বিয়ের পোশাকের ডিজাইনার ছিলেন তিনি। তাই শহিদ ও মীরা তাদের উপহার হিসেবে মাসাবাকে এই চমকপ্রদ উপহারটি দিয়েছেন।







