চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্দুকযুদ্ধে‘ গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ন ০৫, আগস্ট ২০১৯
জনপদ, ময়মনসিংহ, হবিগঞ্জ
A A

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের পৃথক বন্দুকযুদ্ধে দু’জন এবং হবিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

এর মধ্যে নিহত একজন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী হলো পাটগুদামের জয়নাল আবেদিনের ছেলে জনি মিয়া (২৬)।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ কামাল আকন্দ জানান, গতরাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে চরপুলিয়ামারী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী অবস্থান করছে।

এ সংবাদে তাদেরকে ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ও ঢিল ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এসময় ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড শর্টগানের গুলি, ২০০ গ্রাম হেরোইন ও ১টি ষ্টিলের চাকু উদ্ধার করে পুলিশ। ছিনতাইকারী মাদক ব্যবসায়ী জনি মিয়ার বিরুদ্ধে কোতুয়ালী মডেল থানায় ৩টি মাদকের মামলাসহ ১১ টি মামলা আছে।

অপরদিকে ময়মসিংহের ফুলবাড়িয়ায় গণধর্ষণ মামলার প্রধান আসামি গোয়েন্দা পুলিশের বন্দুকযুদ্ধে জহিরুল নিহত হয়েছে। নিহত জহিরুল ইসলাম (২০) ফুলবাড়িয়ার কৈয়ারচালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

Reneta

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ কামাল আকন্দ জানান, ডিবি পুলিশের গোপন সংবাদে গতরাত আড়াইটায় ফুলবাড়িয়ার পাট্রিরা কালাদহ ঈদগাঁর সামনে অবস্থানকালে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি বের করলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়।

একজন আসামীকে ঘটনাস্থলে থেকে আহত অবস্থায় একটি পাইপগানসহ গ্রেফতার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।

অন্যদিকে হবিগঞ্জের চুনারুঘাটে বন্দুকযুদ্ধে সোলেমান নামে এক ডাকাত নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোলেমান মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ডেওয়াতলী কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের উপর আক্রমন চালায়।

পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সোলেমান গুরুতর আহত হয়। এসময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকাতবন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT