চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

এর আগে ময়মনসিংহে তার তৃতীয় ও শেষ নামাজে জানাজা সম্পন্ন হয়।  জানাজার আগে তাকে গার্ড অব অনারের মধ্যদিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফের দ্বিতীয় নামাজে জানাজায় লাখো লোকের ঢল নেমেছিল।

তার আগে রোববার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে সৈয়দ আশরাফকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়। এরপর সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাষ্ট্রপতির উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ার পর প্রথমে রাষ্ট্রপতি মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং তারপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর একের পর এক বিভিন্ন সংগঠন ও উপস্থিত সাধারণ মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের এই নেতার প্রতি।

শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের মরদেহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় রোববার দুপুর ১টায় নিয়ে যাওয়া হলে ঈদগাহ মাঠে তাকে দ্বিতীয় বারের মতো গার্ড অব অনার দেয়া হয়। পরে সেখানে সৈয়দ আশরাফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢল নেমেছিল লাখো মানুষের।

Reneta

শোলাকিয়া থেকে হেলিকপ্টারে করে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ময়মনসিংহে নেয়া হয়। তৃতীয় জানাজার পর মরদেহ আবার ঢাকায় আনার পর বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবনানী কবরস্থানসৈয়দ আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT