২৫ বছর আগে অমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবি বলিউডে সাড়া ফেলে দিয়েছিল। সেই ছবির রিমেক হতে চলেছে। এবারের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ রিমেকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। বাসু ভাগনানির প্রযোজনায় পরিচালনা করবেন আলি আব্বাস জাফর।
২০২৩ সালের বড়দিনে মুক্তি পাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। মঙ্গলবার একটি অ্যাকশনে ভরপুর টিজার প্রকাশ করে ছবির ঘোষণা দেয়া হয়েছে। টিজারটি অক্ষয় ও টাইগার টুইটারে শেয়ার করেছেন।
টিজারে বলা হয়েছে ‘বিগেস্ট অ্যাকশন এন্টেরটাইনার’ হতে যাচ্ছে এটি। অক্ষয় ও টাইগারকে তাদের শত্রুর সঙ্গে মারপিট করতে দেখা গেছে। ‘বড়ে মিয়া’ চরিত্রে দেখা গেছে অক্ষয়কে, ‘ছোটে মিয়া’ হচ্ছেন টাইগার। টিজারের ব্যাকগ্রাউন্ডে অমিতাভ বচ্চন-গোবিন্দের ১৯৯৮ সালের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির গানটি ব্যবহার করা হয়েছে। এতে ভক্তদের উত্তেজনা আরও বেড়ে গেছে।
অক্ষয় কুমারের হাতে আছে পৃথ্বীরাজ, রাম সেতু, বচ্চন পান্ডে, গোর্খা, রাতসাসন রিমেক, মিশন সিন্ডারেলা, রক্ষা বন্ধনসহ বেশ কয়েকটি সিনেমা। অন্যদিকে টাইগার শ্রফের হাতে রয়েছে হিরোপান্তি ২, বাঘি ৪ এবং গণপথ পার্ট ১।
View this post on Instagram








