চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি’র তদন্ত টিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজতে গোপালগঞ্জে পৌঁছেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর তদন্ত টিম।

ইউজিসি’র ৫ সদস্যের এই তদন্ত টিম এখন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্হান করছেন।

ইউজিসি’র তদন্ত টিমের সভাপতি প্রফেসর ড. আলমগীরের নেতৃত্বে সদস্য সচীব মৌলি আজাদসহ ৫ সদস্যের টিম বিকাল সাড়ে তিনটায় বশেমুরবিপ্রবিতে পৌছে ৪টার পর আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করেন।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় নানা অভিযোগ এনে গত ১১ সেপ্টেম্বর জিনিয়া নামে এক ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করার পর সমালোচনার মুখে পড়েন উপাচার্য।

এই সমালোচনার পরিপ্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর রাত ৭টার পর ফাতেমা তুজ জিনিয়ার বহিষ্কারাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেয়।

এরপর রাত ৯টার পর শিক্ষার্থীরা ১৪ দফা দাবিতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।  বৃহস্পতিবার ভোর রাতে শিক্ষার্থীদের বেধে দেয়া ১৪ দফা দাবি মেনে নেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। দাবি মেনে নেয়ার ৫ ঘণ্টা পর শিক্ষার্থীরা নতুন করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

Reneta

এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এর পরিপ্রেক্ষিতে ভিসি তার গুণ্ডাবাহিনী দিয়ে শিক্ষার্থীদের পিটিয়েছেন বলে অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে ভিসির পদত্যাগ দাবি করে আজ ৭ম দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।  বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে যথেষ্ট পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউজিসিবশেমুরবিপ্রবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT