চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’র উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ০৫, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতে সিলেট সেনানিবাসের এভিনিউ-১৭ এর মুজিব চত্বরে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’র উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকাল সোয়া ১১ টায় বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকণ্ঠ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেসময় সেনাপ্রধান বলেন, ‘এ ভাস্কর্য স্থাপনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান দেখানোর পাশাপাশি এটি প্রদর্শনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদশের সঠিক ইতিহাস জানার প্রতি আরও আগ্রহী হবেন।

এ ভাস্কর্য মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরও উজ্জীবিত করবে। সেনাবাহিনীর বাহিরের লোকজনও যাতে এ ভাস্কর্য দেখতে পারেন সে ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে গর্বের জায়গায় দেখাই হচ্ছে আমার ভিশন। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এ প্রসঙ্গে তিনি সেনাবাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সহযোগিতা প্রদানের উল্লেখ করে বলেন, বর্তমানে এ বাহিনীর সক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে। যার ফলে বাংলাদেশের আধুনিক সেনাবাহিনী বর্তমানে দেশ ও বিদেশে তার উপর অর্পিত যেকোন দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম রয়েছে বলে মন্তব্য করেন।

Reneta

সেসময় তিনি সিলেট সেনানিবাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতির পিতার ভাস্কর্যের উদ্বোধন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন এবং এ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার এবং সেনাসদর থেকে আগত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধুর ভাস্কর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT