চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে নগরবাসীর সহযোগিতা কামনা ওবায়দুল কাদেরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ন ১৬, মার্চ ২০২১
রাজনীতি
A A

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহবান জানান তিনি।

মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা প্রদানের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পাশাপাশি সহযোগী সংগঠনেরসমূহ সরকারি ও দলের মূল কর্মসূচির সাথে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুকে, সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিলো তারা, তা এখনও বজায় রেখেছে বিএনপি।

Reneta

গত ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে নাকি আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে,- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্শাল’ল থেকে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ আগষ্টের রক্তাক্ত হত্যাকাণ্ডে বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক ও বাহক।

বিএনপি নেতাদের কর ও ভ্যাট নিয়ে কথার জবাবে ওবায়দুল কাদের মনে করেন, উন্নয়ন কাজ এগিয়ে নিতে সরকার রাজস্ব আহরণ করে বিভিন্ন খাত থেকে। পরবর্তীতে এ রাজস্ব জনকল্যাণেই ব্যয় হয়।

রাজস্ব আহরণের হার যৌক্তিক মাত্রায় রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এখন ভ্যাট তাদের এতো তিতা লাগছে কেন?

হঠাৎ করেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে শুরু করছে এমতাবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেন।

পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও আরো সতর্ক থাকার আহবান জানান ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জন্মশতবার্ষিকীবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নিহত নেতা নীতি দত্ত চাকমা, ছবি: সংগৃহীত।

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

মার্চ ২৭, ২০২৬

শহীদ জামালের কন্যার বিয়েতে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ ডিজেলসহ সরঞ্জাম উদ্ধার

মার্চ ২৭, ২০২৬

শাকিবের জন্মদিন কাল, আসছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে দেশে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT