বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে চললে দ্রুতই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব: ইনু
বঙ্গবন্ধুর ছবি, তার আদর্শে এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা হিসেবে উপস্থাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে যখন সকল ক্ষেত্রে স্বাভাবিক করে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে সপরিবারে হত্যা করে ঘাতকেরা। জাসদ সভাপতি হাসানুল হক ইনু মনে করেন, ৭৫’এর ১৫ই আগস্ট ইতিহাসের এই বিপর্যয় না হলে বাংলাদেশ আরো অনেকদূর এগিয়ে যেতো। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশ তার ধারাবাহিকতা বজায় রাখলে দ্রুতই সোনার বাংলায় পরিণত হবে বলে আশা করেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ।
রিপোর্টার: ওবায়দুল রশিদ
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







