চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষকের কটুক্তি, শাস্তি দাবি করেছে ঢাবি শিক্ষক সমিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
শিক্ষা
A A

দৈনিক ‘নয়া দিগন্ত’ পত্রিকায় একটি কলামে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা ও কলাম লেখকের শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। স্বাধীনতা দিবস উপলক্ষে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামের ওই কলামে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে।

মঙ্গলবার ঢাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এই নিন্দা জ্ঞাপন ও শাস্তি দাবি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, ওই কলামে যে ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সাংবিধানিক স্বীকৃতির গুরুতর লঙ্ঘন এবং বাংলাদেশের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার শামিল। এটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্রের গভীর ষড়যন্ত্রের অংশ।

সভা থেকে ঢাবি কর্তৃপক্ষ ও সরকারের কাছে এ ধরনের বক্তব্য প্রদানকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের বিকৃত ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে সভায় সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে অধ্যাপক মোর্শেদ হাসান খানের শাস্তি দাবি করে ছাত্রলীগ। সোমবার দুপুরে ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ছাত্রলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

এছাড়া তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাবিলিড নিউজশিক্ষক সমিতি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT