চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ার দুই স্কুল থেকে জিয়ার নাম বাদের সিদ্ধান্ত বহাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

বগুড়ার গাবতলীর দুটি হাই স্কুলের নাম থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত আট সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এই আদেশের ফলে স্কুল দুটির নাম পরিবর্তনে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তই বহাল রইল। আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

২০০০ সালে বগুড়ার গাবতলী উপজেলায় ‘শহীদ জিয়াউর রহমান গার্লস হাই স্কুল’ এবং ১৯৯৬ সালে ‘গাবতলী শহীদ জিয়া হাই স্কুল’ প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত ১৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এমপিও অনুমোদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান দুটির নাম পরিবর্তন করে যথাক্রমে ‘সুখনপুকুর বন্দর গার্লস হাই স্কুল’ এবং ‘গাবতলী পূর্বপাড়া হাইস্কুল’ নামকরণ করা হয়। নতুন এই নামকরণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্কুল দুটির ম্যানেজিং কমিটির দুই সভাপতি মোর্শেদ মিল্টন ও মো: আমিনুল হক। ওই রিটের শুনানি নিয়ে গত ২৮ ডিসেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ দুটি স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন। এরপর হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Jui  Banner Campaign
ট্যাগ: জিয়াস্কুলহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যম বিক্রির ছয় বছর পর ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখাই লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সরকারি গাড়ি নয়, নিজ গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত পৌনে ১০টায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT