চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে ‘ট্রিপল আর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ন ২৭, মার্চ ২০২২
বিনোদন
A A

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে এসএস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘ট্রিপল আর’। মুক্তির দ্বিতীয় দিনেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সিনেমাটি।

জানা গেছে, মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি ৯০ কোটি রুপি (নেট) সংগ্রহ করেছে। যার মধ্যে হিন্দি সংস্করণে ২৬.৫ কোটি রুপি, তেলেগু সংস্করণে রেকর্ড ৩২ কোটি রুপি। সব সংস্করণে মিলিয়ে দ্বিতীয় দিনে সিনেমাটির মোট সংগ্রহ ১০৫ থেকে ১১০ কোটি রুপি (গ্রস)।

এর আগে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সংগ্রহ করে ২৪০ কোটি রুপি। সেই হিসেবে দুদিনেই সিনেমাটির সংগ্রহ আনুমানিক ৩৫০ কোটি রুপি দাঁড়িয়েছে। তবে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, রবিবার (ভারতের ছুটির দিন) এ ছবিটির আয় বেড়ে নতুন রেকর্ড তৈরী করার সম্ভাবনা রয়েছে।

এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী। সিনেমাটির এখন পর্যন্ত যতো রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবগুলোই ইতিবাচক।

এদিকে মুক্তির আগেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।

Jui  Banner Campaign
ট্যাগ: আরআরআরএস এস রাজামৌলিজুনিয়র এনটিআরদক্ষিণ ভারতীয় সুপারস্টাররাম চরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিসংখ্যানে এবারের ভোট

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা করলেও অপেক্ষা করছে ‘বড়’ চ্যালেঞ্জ : তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডয়চে ভেলের সাক্ষাৎকারে এককভাবে সরকার গঠনের প্রত্যাশা তারেক রহমানের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে এগিয়ে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT