চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ১২, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

বাঁধন কর্পোরেশন লিমিটেড নামের পোশাক কারখানাটি আবারো চালু করা এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে ওই কারখানা শ্রমিক ও তাদের নেতারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাগো বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ নামের একটি সংগঠনের ব্যানারে এ মানবন্ধন করেন তারা।

আয়োজক সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার লিমা, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আমিনুল ইসলাম শ্যামা, সদস্য মোহাম্মদ আব্দুল আল মামুন, শামীম, হাসান, খোরশেদ প্রমুখ।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কোনো ঘোষণা ছাড়াই ১০ জুলাই হঠাৎ করে বাঁধন ক‌র্পো‌রেশন লিমিটেড নামের কারখানাটি বন্ধ করে দেয়া হয়। এ কারণে ওই কারখানার ৪শ’ শ্রমিক বেকার হয়ে পড়েন। শ্রমিককদের এভাবে বিপদে ফেলে দেয়াকে কোনোভাবেই মেনে নেয়া যায় না। শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করে শিগগিরই কারাখানাটি চালু করার জোর দাবি জানান তারা।

তারা বলেন, পোশাক শ্রমিকদের মজুরি না বাড়ানোর কারণে শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এরই মধ্যে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হয়েছে। দ্রুত কারখানাটি খুলে দেয়া না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শ্রমিকরা।

শ্রমিকদের স্বার্থরক্ষায় সরকার এবং মালিকপক্ষ টালবাহানা করছে অভিযোগ করে শ্রমিক নেতারা বলেন, মজুরি বোর্ড গঠনের ৬ মাসে অতিবাহিত হলেও এখনও নির্ধারণ হয়নি নিম্নতম মজুরি। অথচ নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ হওয়ার কথা।

Reneta

শ্রমিক নেতারা বলেন, দিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে, এ অবস্থায় গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তাই অনতিবিলম্বে শ্রমিকদের নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানাচ্ছি।

আগস্ট মাসের মধ্যে ১৬ হাজার টাকা মজুরির ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: নিম্নতম মজুরিপোশাক শ্রমিকবকেয়া বেতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT