নতুন বছরের প্রথম দিনে বই উৎসব হয়েছে দেশের সবগুলো স্কুলে। এ বছর সরকার ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ করছে। উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেছেন, উন্নত দেশ গড়তে মানসম্মত শিক্ষা জরুরী। সবার হাতে বই পৌঁছে দেয়ার কঠিন এই কাজে সফল সরকার বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা বছরের শুরুর দিন থেকেই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানী ছাড়াও সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা বই উৎসব হয়েছে। নতুন শিক্ষাবর্ষে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮শ’ ৬৫ জন শিক্ষার্থী পেয়েছে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮শ’ ৮২টি বই। এছাড়াও সরকারের গত দুই মেয়াদে মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হয়েছে ২শ’ ৬০ কোটি ৮৮ লাখ এক হাজার ৯শ’ ১২টি বই ও শিক্ষা উপকরণ।







