চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় মাহতাব হোসেনের জোড়া বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

ভারত লাগোয়া উত্তর জনপদের আড়ালে থেকে যাওয়া একটি সংস্কৃতি, যার কবলে পড়ে এক অভিমানী কিশোর ঘর ছাড়ে। ভারতে পাড়ি দেয়ার পরে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে তীব্র হয় তার। ওই ইচ্ছে বপন করেই দূর দেশে কিশোরের সঙ্গে পরিচয় হয় স্বদেশী বাম রাজনীতি করা এক বড় ভাইয়ের, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর রাজনৈতিক কারণে পালিয়ে রয়েছেন ভিনদেশে।

কিন্তু অভিমানী কিশোরের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ফিরতে হবে দেশে, বসতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। কঠিন হয়ে যাওয়া হিসেবটা সহজেই নেমে যায়, কিন্তু তার আগে পাঠক হৃদয় নিশ্চয় তেড়েফুঁড়ে দেবে। এমনই এক গল্প নিয়ে এবারের বইমেলায় আসছে মাহতাব হোসেনের উপন্যাস ‘শর্মিলা’। উপন্যাসটি বইমেলায় নিয়ে এসেছে ‘দেশ পাবলিকেশন’।

বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইমেলার ৩৮৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়াও বইমেলার পাওয়া যাবে মাহতাব হোসেনের আরও একটি গ্রন্থ ‘রৌদ্র বসন্ত’। ৯টি গল্পের সমন্বয়ে গল্পগ্রন্থটি নিয়ে আসছে ‘শুদ্ধ প্রকাশ’। মেলার ৩৯৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

লেখক মাহতাব হোসেন জানান, মেলায় বইগুলো পাওয়া যাচ্ছে। যারা মেলায় এসে সংগ্রহ করতে পারবে না তারা, রকমারি ডটকম থেকে ২৫ ভাগ ছাড়ে বই দুটি সংগ্রহ করতে পারবেন।

মাহতাব হোসেনের লেখা প্রথম গল্পগ্রন্থ ‘তনিমার সুইসাইড নোট’ এসেছিল ২০১৬ সালের বই মেলায়। বইটি এতোই প্রশংসিত হয়েছিল যে, ওই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক। পরের বছর তার লেখা ‘ঈশ্বরদী বাইপাস’ বইটি প্রকাশ হয়। গেল বছর প্রকাশ হয়েছিল ‘বেসক্যাম্প হোটেলের মধ্যরাত’। আর এ বছর ‘শর্মিলা’ ও ‘রৌদ্র বসন্ত’ নামে দুই বই এনেছেন লেখক ও সাংবাদিক মাহতাব হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: একুশে বইমেলামাহতাব হোসেনরৌদ্র বসন্তশর্মীলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির পথে টিকে থাকল ভারত

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঢাকার দুই সিটি নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঝালকাঠিতে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘বাউলা’ নিয়ে এলো নতুন গান ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মুড়ি উৎপাদন প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT