চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চভারোস ম্যাচেও দলে থাকছেন না মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা খেলছে অথচ চোট না থাকার পরও টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নেই লিওনেল মেসি, এমনটা করার সাহস এখন পর্যন্ত কোনো কোচই দেখাননি। তবে রোনাল্ড কোম্যান এসে পাল্টে দিচ্ছেন সব হিসাব-নিকাশ, ডায়নামো কিয়েভের পর ফ্রেঞ্চভারোস ম্যাচেও অধিনায়ককে দলের সঙ্গে রাখেননি বার্সা কোচ।

অবশ্য বুধবার রাতে বুদাপেস্টে মেসি যে দলে থাকছেন না সেটা জানাই ছিলো। একে তো আগেই নক আউট নিশ্চিত হয়ে গেছে তারউপর ডায়নামোর মাঠে আগের ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়াই ৪৩ মিনিটে ৪ গোল দিয়ে জয় নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা, তাই গ্রুপের সবচেয়ে ছোট দল ফ্রেঞ্চভারোসের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেওয়াই শ্রেয় ভেবেছেন কোম্যান।

তবে টানা দুই ম্যাচে মেসিকে না দেখলে হাল্কা ফিসফিস যে হবেই সেটা আগেই বুঝতে পেরে অধিনায়কের অনুপস্থিতির কারণটা বুদাপেস্টে উড়াল দেওয়ার আগে ব্যাখ্যা করেছেন কোম্যান, ‘আমি জানি বিষয়টা স্বাভাবিক না তবে এবারের সূচিতে লিওর জন্য কেবল দুই জায়গায় বিশ্রাম পাওয়ার সুযোগ ছিলো, কিয়েভ আর আগামীকাল(বুধবার)। কারণ আমরা এরইমধ্যে পরের পর্ব নিশ্চিত করে ফেলেছি।’

‘লিও হচ্ছে লিও। সে সবসময়ই আমাদের আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ। সে হয়তো প্রতি মৌসুমে ৩০ গোল করতে পারবে না তবে সে সবসময়ই আমাদের আক্রমণের জন্য অবিচ্ছেদ্য অংশ।’

মেসিকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে বার্সার রেকর্ডটা অবশ্য খারাপ না। সবশেষ ২০১৩ সালে আয়াক্সের কাছে ২-১ গোলে হেরেছিলো মেসিবিহীন বার্সা। এরপর থেকে দলের মূল খেলোয়াড়টিকে ছাড়াই টানা নয় ম্যাচে অপরাজিত তারা। এছাড়া ঘরের মাঠে ফ্রেঞ্চভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিলো কাতালান জায়ান্টরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT