শুক্রবার সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হওয়ার পর শনিবার একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ফ্রান্সে ১০ জন নিহত হয়েছে। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহ স্টাসবার্গে এই দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত গতির কারণেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে কোনো সন্ত্রাসী কার্যক্রমের হাত নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লাইনচ্যুত হওয়া সময় ট্রেনটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত হয়ে একটি খাদে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটিতে আগুন ধরে যায়। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।






