চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন মুকিত মজুমদার বাবু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০১৫
পরিবেশ
A A

ফ্রান্সে সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘কপ টুয়েন্টি ওয়ান’। ১১ ডিসেম্বর পর্যন্ত সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১শ’৯৫ টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

প্যারিসের জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।

কার্বন উদগিরন কমানোর লক্ষ্যে সর্বসম্মত একটি চুক্তি সইয়ের উদ্দেশ্য নিয়ে ২১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বে বেশি কার্বন নিঃসরিত হয় কয়লা ও গ্যাসের মতো জ্বালানি ব্যবহার এবং সিমেন্ট উৎপাদনের মাধ্যমে। বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে কমানো এবং কার্বন নিঃসরনের জন্য দায়ী শিল্প উন্নত দেশগুলোর লক্ষ্য নির্ধারিত হবে প্যারিসের এই সম্মেলনে।

বর্তমানে জলবায়ু পবিবর্তনের নেতিবাচক প্রভাবের ফলে অতি বৃষ্টি-বন্যা, ভুমিধস, তাপমাত্রার উর্ধগতি দেখা দিয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তনে যেসব দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য আলাদা যেনো একটি ব্যবস্থা থাকে। এক্ষেত্রে ভুক্তভোগী দেশগুলোর জন্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা প্রাপ্তি এবং সক্ষমতা অর্জনের বিষয়গুলো চুক্তিতে প্রতিফলিত করার উদ্দেশ্য নিয়ে সম্মেলনে যাবে বাংলাদেশ প্রতিনিধিদল।

Reneta

সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতিসমুহ এবং ঝুঁকি মোকাবেলায় সরকারের গৃহিত পদক্ষেপগুলো উপস্থাপন করার পাশাপাশি জলবায়ু তহবিলের প্রতিশ্রুত অর্থ পাওয়ার বিষয়টি তুলে ধরা হবে।

২য় বিশ্বযুদ্ধের পর সম্প্রতি ফ্রান্সে দেশ জুড়ে জারি করা ৩ মাসের জরুরী অবস্থার মধ্যেই এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশগ্রহনকারী দেশসমুহ নতুন চুক্তি সাক্ষর এবং বাস্তবায়নের অঙ্গিকার করবেন বলে আশা করা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT