চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোরজি: হাইকোর্টের আদেশ স্থগিত

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:৫৪ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০১৮
আদালত
A A

দেশে ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের প্রস্তাব আহ্বান করে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিটিআরসির করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আদালত সেই সঙ্গে বিষয়টি আগামি রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল  মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

চেম্বার আদালতের এই আদেশের কয়েক ঘণ্টা আগে ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের প্রস্তাব আহ্বান করে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তি স্থগিত করে আদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপত জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ ।

২০১৭ সালের ডিসেম্বর বিটিআরসি ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়।

সেই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলা লায়ন কমিউনিকেশনস লিমিটেড বুধবার হাইকোর্টে রিট করে। সেই রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন  হাইকোর্ট। রুলে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তি তাদেরই নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ফোরজিবিটিআরসিলাইসেন্সসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT