চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফোনে দীপুর চিৎকার শুনিয়ে চাওয়া হতো মুক্তিপণের টাকা’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৭:৫৩ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০১৭
অপরাধ
A A

গত বছর লিবিয়া থেকে ইটালি যাবার সময় বাংলাদেশী দালালদের হাতে অপহৃত হন ভৈরবের দীপু ইসলাম। দালালরা দীপুকে আটকে রেখে বাংলাদেশে তার পরিবারের কাছে ফোনে দাবি করে মোটা অঙ্কের টাকা।

প্রবাসী দীপুর বড় ভাই কাজী জাহাঙ্গীর চ্যানেল আই অনলাইনকে বলেন, মুক্তিপণের টাকা চেয়ে ফোনে দীপুর চিৎকার শোনানো হতো। আমার ভাইকে ওরা অনেক অত্যাচার করেছে। পরে তাদের অপহরণকারীদের পাঠানো ব্যাংক অ্যাকাউন্টে চার লক্ষ টাকার দেবার পর তারা দীপুকে ছেড়ে দেয়।

লিবিয়াতে বাংলাদেশী প্রবাসিদের অপহরণের পর ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করছে এমন প্রায় ৮ থেকে ১০ জন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামীরা হলেন- মুজিবুর জমাদ্দার (৪৫), তার স্ত্রী নুরজাহান (৩৯) ও তার জামাতা হান্নান মিয়া (৩২)।  তাদের তিনজনকে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এসময় তাদের তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় অর্ধকোটি টাকা জব্দ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডি’র অর্গানাইজড ক্রাইম টিম বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।

তিনি বলেন, গত ২২ এপ্রিল মাদারীপুরের শিবচর জেলায় ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক শাখায় ৩টি সঞ্চয়ী হিসারের তদন্ত করে ১ মহিলাসহ আন্তর্জাতিক অপরহণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

Reneta

মোল্লা নজরুল ইসলাম আরো বলেন, এটি একটি মানি লন্ডারিংয়ের অন্তর্ভুক্ত মামলা। তারা বিদেশে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ করে, আটকে রেখে দেশে থেকে মুক্তিপণ দাবি করে। সেই টাকা আদায়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে।

এই চক্রের মূল হোতা মুজিবুর জমাদ্দার লিবিয়া ছিলেন। সেখানে সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে এমন কাজ করতেন। ৬ মাস আগে তিনি দেশে এসে মুক্তিপণের টাকা সংগ্রহের দায়িত্ব পালান করছিলো।

Jui  Banner Campaign
ট্যাগ: অপহরণমুক্তিপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT