চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোক ফেস্টের দ্বিতীয় দিনে মঞ্চ মাতাবেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সুর, ছন্দ আর তালে বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-এর ৫ম আসরের। তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ১৬ নভেম্বর। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রোতারা উপভোগ করতে পারবেন বিভিন্ন দেশের লোকশিল্পীদের গাওয়া গান।

উৎসবের প্রথম দিন মঞ্চ মাতিয়েছেন প্রেমা ও ভাবনা নৃত্য দল, জর্জিয়ার শেভেনেবুরেবি, শাহ্ আলম সরকার ও ভারতের দালের মেহেন্দি।

দ্বিতীয় দিনে মঞ্চ মাতাবেন কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, ফকির শাহাবউদ্দিন, মালির হাবিব কইটে ও পাকিস্তানের হিনা নাসরুল্লাহ্।

লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।

এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলীর পরিবেশনা উপভোগ করবেন শ্রোতারা

গত তিন বছরের মতো এবারও বিনামূল্যে এ উৎসবে যোগ দেওয়ার জন্য ওয়েবসাইটে নিবন্ধন করেছেন শ্রোতারা। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট পেজে ও ওয়েবসাইটে।

Jui  Banner Campaign
ট্যাগ: ফোক ফেস্টলিড বিনোদনলোক গান
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের নাটকীয়তা এক ‘সার্কাস’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবংএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিখোঁজ সন্তানের জন্য অভিনেত্রী নাসিমা খানের আর্তনাদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT